আপনি পড়ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ সম্পূর্ণ মেধাভিত্তিক এবং এই প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সরকারি প্রভাব খাটানোর অভিযোগ সরাসরি নাকচ করা হয়েছে।

মাহদী আমিন: জাইমার জাতিসংঘে নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই
জাইমা রহমান

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারপ্রধানের নিউ ইয়র্ক সফর পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।

মুখপাত্র স্পষ্ট করেন, জাইমা রহমানের নিয়োগ বাংলাদেশ সরকারের কোনো দপ্তর কিংবা প্রতিনিধিদলে হয়নি; তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে কাজের সুযোগ পেয়েছেন। পুরো নিয়োগপ্রক্রিয়া জাতিসংঘের নিজস্ব বিধিবিধান ও মানবসম্পদ বিভাগের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। তার আর্থিক সুবিধাসহ দাপ্তরিক সব বিষয় জাতিসংঘ কর্তৃপক্ষই বহন করবে এবং চাইলে যে কেউ সংস্থাটির প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তা যাচাই করতে পারেন।

জাতিসংঘের পদমর্যাদা কাঠামোর ব্যাখ্যা দিয়ে মাহদী আমিন জানান, জাইমা রহমান 'পি-থ্রি' স্তরের একটি মধ্যবর্তী পেশাদার পদে নিজের যোগ্যতায় মনোনীত হয়েছেন। জাতিসংঘে সদ্য স্নাতকদের জন্য পি-ওয়ান এবং দুই বছরের অভিজ্ঞতায় পি-টু পদ নির্ধারিত থাকলেও পি-থ্রি পদের জন্য ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন হয়। জাইমা রহমানের শিক্ষাগত ও পেশাগত প্রোফাইল এই পদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সংস্থাটির তথ্য অনুযায়ী, জাইমা রহমান সভাপতির কার্যালয়ের নির্বাহী দপ্তরের অধীনে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

অতীতে আন্তর্জাতিক মিশনে পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা পারিবারিক প্রভাব খাটানোর যে সংস্কৃতি ছিল, তা এখানে সম্পূর্ণ অনুপস্থিত বলে দাবি করেন মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, জাইমা রহমান বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলেরও অন্তর্ভুক্ত হননি। নিজস্ব মেধার জোরে আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জনকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে অপপ্রচার চালানো সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.