দীর্ঘায়ু পেতে ওষুধের চেয়ে স্বাস্থ্যকর অভ্যাসে জোর দেওয়ার পরামর্শ
বার্ধক্য একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া হলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং নির্দিষ্ট কিছু ওষুধের ব্যবহারে কোষের বার্ধক্যজনিত সূচকে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তবে এই পরিবর্তনগুলো বাস্তবে মানুষের আয়ু বাড়াতে বা বয়সজনিত জটিল রোগ প্রতিরোধ করতে পারে কি না, তার কোনো অকাট্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। চিকিৎসা সাময়িকী ‘নেচার মেডিসিন’-এ প্রকাশিত এক নতুন গবেষণার পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে।

বর্তমানে মানবদেহের বার্ধক্য ধীর করার জন্য কোনো একক অলৌকিক চিকিৎসা বা পদ্ধতি নিশ্চিতভাবে কার্যকর প্রমাণিত হয়নি। বরং ধূমপান বর্জন করা, নিয়মিত কায়িক পরিশ্রম, সুষম আহার, পর্যাপ্ত ঘুম এবং উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিসের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখাই দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গবেষণায় উঠে এসেছে। সুস্থ জীবনের জন্য নিয়মমাফিক জীবনযাত্রাই এখন পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও সমর্থিত পথ।
গবেষণায় আগের ৫১টি দীর্ঘমেয়াদি অনুসন্ধানের তথ্য পর্যালোচনা করেন গবেষকেরা। এতে ডিএনএ মিথাইলেশনসংক্রান্ত ৯৪টির বেশি সূচক এবং ১৬ ধরনের এপিজেনেটিক ঘড়ি পর্যবেক্ষণ করা হয়। মূলত এই এপিজেনেটিক পরীক্ষার মাধ্যমে মানুষের জীবদ্দশায় ডিএনএতে মিথাইল গ্রুপের পরিবর্তন বিশ্লেষণ করে শরীরের অভ্যন্তরীণ জৈবিক বয়স বা বার্ধক্যের গতির একটি পরিমাপ পাওয়া যায়।
পর্যালোচনায় দেখা যায়, কম শর্করা ও কম চর্বিযুক্ত সুষম খাদ্য এবং ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের সঙ্গে কিছু ইতিবাচক জৈবিক পরিবর্তন যুক্ত। তবে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন লক্ষ করা গেছে টাইপ-২ ডায়াবেটিসে ব্যবহৃত মেটফরমিন, ওজন নিয়ন্ত্রণে ব্যবহৃত সেমাগ্লুটাইড এবং নির্দিষ্ট কিছু প্রদাহরোধী থেরাপির ক্ষেত্রে। তবে গবেষকেরা স্পষ্টভাবে সতর্ক করেছেন, কেবল বার্ধক্য প্রতিরোধ করার উদ্দেশ্যে কোনো সুস্থ মানুষের এই ওষুধগুলো সেবন করা মোটেও উচিত নয়। কারণ অসুস্থ ব্যক্তিদের ওপর পরিচালিত পরীক্ষায় এসব পরিবর্তন বার্ধক্য কমার চেয়ে রোগ উপশম বা বিপাকীয় উন্নতির কারণেও ঘটতে পারে।
অন্যদিকে বাজারে বহুল প্রচলিত বিভিন্ন ধরনের অ্যান্টি-এজিং বা বার্ধক্যরোধী সাপ্লিমেন্টের পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুষ্টির ঘাটতি ছাড়া সুস্থ মানুষের ক্ষেত্রে এগুলো বার্ধক্য রোধ করতে পারে বলে বৈজ্ঞানিক নিশ্চয়তা মেলেনি।
গবেষণার সংশ্লিষ্ট লেখক রাঘব সেহগাল জানান এপিজেনেটিক সূচকগুলো স্বল্প মেয়াদে শরীরে ঘটে যাওয়া জৈবিক পরিবর্তন চিহ্নিত করতে সক্ষম হলেও তা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যরক্ষা বা আয়ু বৃদ্ধির বিকল্প প্রমাণ নয়। ফলে এই পরিবর্তনগুলো বাস্তব জীবনে মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং রোগমুক্ত আয়ুষ্কাল নিশ্চিত করতে কতটা ফলপ্রসূ, তা নির্ধারণে আরও গভীর অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.