সারাক্ষণ ঘুম ঘুম ভাব? সাধারণ ক্লান্তি ভেবে মারাত্মক ভুল করছেন না তো!
পর্যাপ্ত ঘুমানোর পরও সারা দিন তন্দ্রাচ্ছন্ন বা অবসন্ন বোধ করা কেবল সাধারণ দুর্বলতা নয়, এটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যার সতর্কবার্তা হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দীর্ঘমেয়াদি এমন অবস্থাকে অতিরিক্ত ঘুমভাব বা এক্সেসিভ স্লিপিনেস বলা হয়ে থাকে। এর ফলে একজন ব্যক্তি স্বাভাবিকের চেয়ে বেশি সময় ঘুমানোর পরও সতেজ অনুভব করেন না, যা ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে গভীর নেতিবাচক প্রভাব ফেলে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি ঘুম কাটতে না চায় এবং স্বাস্থ্য পরীক্ষায় কোনো স্পষ্ট কারণ ধরা না পড়ে, তবে চিকিৎসকরা একে ‘ইডিওপ্যাথিক হাইপারসমনিয়া’ হিসেবে শনাক্ত করতে পারেন। দীর্ঘমেয়াদি এই সমস্যা নিয়মিত কাজকর্ম ও পড়াশোনায় বিঘ্ন ঘটালে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সমস্যার ধরন অনুযায়ী শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার আধুনিক যন্ত্র ‘সিপ্যাপ’-এর ব্যবহার, থেরাপি, ওষুধ কিংবা জীবনযাত্রায় সুনির্দিষ্ট পরিবর্তনের মাধ্যমে এসব জটিলতা নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া রক্তে আয়রন বা ভিটামিন বি-এর ঘাটতি থাকলেও ক্লান্তি বাড়তে পারে, যার সমাধান হতে পারে সুষম খাদ্যাভ্যাস।
সব ক্ষেত্রে অতিরিক্ত ঘুমের বিষয়টি সরাসরি ঘুমের চক্রের ওপর নির্ভর করে না; বরং স্লিপ অ্যাপনিয়া ও নারকোলেপসির মতো স্নায়বিক এবং শারীরিক অবস্থাও এর সঙ্গে জড়িত। স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তির ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাস বারবার বাধাগ্রস্ত হওয়ায় গভীর ঘুম ব্যাহত হয় এবং পরদিন তীব্র তন্দ্রা দেখা দেয়। এর সঙ্গে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকিও থাকে। এছাড়া ‘রেস্টলেস লেগস সিনড্রোম’-এ আক্রান্ত ব্যক্তিরা পায়ে অস্বস্তিকর অনুভূতির কারণে রাতে বারবার জেগে ওঠেন, যার প্রভাবে দিনে অতিরিক্ত ঘুম পায়। মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারানোর ফলে সৃষ্ট ‘নারকোলেপসি’র কারণে অনেকে দিনের বেলায় কথা বলা বা খাওয়ার মতো কাজের মধ্যেও হঠাৎ ঘুমিয়ে পড়তে পারেন।
শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক অবসাদ বা বিষণ্নতাও ঘুমের মাত্রা অস্বাভাবিক বাড়িয়ে দিতে পারে। আবার উচ্চ রক্তচাপ, উদ্বেগ, মৃগী বা মানসিক রোগের কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও দিনের বেলায় অতিরিক্ত ঘুম অনুভূত হতে পারে। বয়স বৃদ্ধির কারণেও ঘুমের মান কমে গিয়ে এমন জটিলতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, কোনো ওষুধের কারণে অস্বাভাবিক ঘুম ভাব দেখা দিলে নিজ থেকে তা বন্ধ না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.