শীতকালে কেন বাড়ে জয়েন্টের ব্যথা, অস্বস্তি কমাতে চিকিৎসকদের ৫ পরামর্শ
শীত বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের হাঁটু, কোমর, কাঁধ ও গোড়ালির অস্থিসন্ধিতে তীব্র ব্যথা ও টান ধরার সমস্যা দেখা দেয়। বিশেষ করে আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য এই সময়টি চরম অস্বস্তিকর হয়ে ওঠে। চিকিৎসকদের মতে, ঠান্ডা আবহাওয়ায় রক্তনালি সংকুচিত হয়ে রক্ত চলাচল কমে যাওয়া এবং শারীরিক নিষ্ক্রিয়তাই এই ধরনের জড়তা ও ব্যথার প্রধান কারণ।

বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে সাধারণ যত্নে অস্বস্তি না কমলে এবং ব্যথা দৈনন্দিন স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসক অ্যান্ড্রু ব্যাং জানান, গরম সেঁক, নিয়মিত স্ট্রেচিং ও শীতের পোশাক ব্যবহারের পরও ব্যথা নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি অনুযায়ী ওষুধ বা থেরাপির প্রয়োজন হতে পারে। এই সমস্যা মোকাবিলায় চিকিৎসকেরা নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত পানি পান, শরীর উষ্ণ রাখা, নিয়ন্ত্রিতভাবে হিটিং প্যাডের ব্যবহার এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো পাঁচটি মূল বিষয়ের ওপর জোর দিয়েছেন।
অস্থিসন্ধিকে সচল রাখতে প্রাপ্তবয়স্কদের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার অ্যারোবিক ব্যায়াম এবং পেশি শক্তিশালী করার অনুশীলনের পরামর্শ দেওয়া হয়। এছাড়া শীতে তৃষ্ণা কম পাওয়ায় অনেকে পানি কম পান করেন, যা শরীরের শারীরবৃত্তীয় কাজ এবং হাড়ের সংযোগস্থলের তরলের ভারসাম্য ব্যাহত করে। তাই নিয়মিত পানি পানের পাশাপাশি কয়েক স্তরের গরম কাপড়, টুপি ও গ্লাভস দিয়ে শরীর ঢেকে রাখা এবং মাংসপেশির টান কমাতে হিটিং প্যাড ব্যবহার বেশ কার্যকর ভূমিকা রাখে।
অস্থিসন্ধির স্বাভাবিক কার্যপদ্ধতি তুলে ধরে সিডারস-সিনাই মেডিকেল সেন্টারের রিউমাটোলজি বিভাগের চিকিৎসক মারিকো এল. ইশিমোরি জানান, হাড়ের সংযোগস্থল স্বাভাবিক তাপমাত্রার পরিবেশে সবচেয়ে ভালো কাজ করে। তার মতে, ইঞ্জিনের তেলের মতো কাজ করা সাইনোভিয়াল ফ্লুইড বা পিচ্ছিলকারক তরলটি অতিরিক্ত ঠান্ডায় অনেকটা ঘন হয়ে যায়, যা চলাফেরার সময় ঘর্ষণ ও ব্যথা বাড়িয়ে তোলে। ব্যানার হেলথের অর্থোপেডিক সার্জন স্যামুয়েল অ্যাশবির দেওয়া তথ্য অনুযায়ী, শীতে দীর্ঘ সময় অলস বসে থাকার কারণে পেশি ও টিস্যু শক্ত হয়ে যায়। তাছাড়া শীতকালীন সময়ে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের ফলেও দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের পেশি ও টেনডনে বাড়তি টান অনুভূত হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.