আপনি পড়ছেন

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হয়েছে। কারখানাটি সচল হওয়ায় উত্তরবঙ্গের ২১টি জেলাসহ আশপাশের অঞ্চলে সার সরবরাহ ব্যবস্থার সংকট কাটতে শুরু করেছে। সোমবার গভীর রাতে গ্যাসের প্রয়োজনীয় চাপ নিশ্চিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ সার উৎপাদন প্রক্রিয়া শুরু করে।

যমুনা সার কারখানায় উৎপাদন শুরু
যমুনা সার কারখানা

কারখানার উৎপাদন ও ইউটিলিটি বিভাগের প্রধান ফজলুল হক জানান, গ্যাসের চাপ অনুকূলে আসায় কারখানার যন্ত্রপাতি পুরোদমে সচল করা হয়েছে। কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪৬ এমএমসিএফ গ্যাসের চাপ প্রয়োজন হলেও সর্বনিম্ন ৪২ থেকে ৪৩ এমএমসিএফ চাপে উৎপাদন চালানো সম্ভব। এর আগে গত ২০ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ শুরু করলেও চাপ ছিল মাত্র ২৭ থেকে ২৮ এমএমসিএফ। ফলে ওই সময় উৎপাদন শুরু করা যায়নি। পরবর্তীতে পর্যাপ্ত চাপ সরবরাহ করায় কারখানাটি উৎপাদনে ফিরলো।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন এ কারখানাটি দৈনিক ১ হাজার ৭০০ টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে প্রতিষ্ঠিত হয়। তবে যান্ত্রিক সীমাবদ্ধতা ও গ্যাসের স্বল্পচাপের কারণে বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন সার উৎপাদিত হচ্ছে। প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের ২১ জেলায় সার সরবরাহের মূল দায়িত্ব পালন করে।

কারখানার তথ্যমতে, নিয়মিত গ্যাস সরবরাহ থাকলে কারখানাটিতে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকার সার তৈরি হয়, যা থেকে মাসিক মুনাফা আসে প্রায় ৬০ কোটি টাকা। অন্যদিকে উৎপাদন বন্ধ থাকা অবস্থাতেও যন্ত্রপাতি সচল রাখতে প্রতি মাসে প্রায় ৬ কোটি টাকার গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছিল। এর আগে গ্যাস সংকট ও প্রযুক্তিগত জটিলতায় দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ফের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হলে কারখানাটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সার উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় অর্থনীতি ও পরিবহন ব্যবস্থায় গতিশীলতা ফিরতে শুরু করেছে। কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার জানান, কারখানা দীর্ঘদিন বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। উৎপাদন চালু থাকায় শ্রমিকদের নিয়মিত কর্মসংস্থান ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের অচলাবস্থা দূর হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.