আপনি পড়ছেন

বিশ্ব ডাক খাতে জরুরি কাঠামোগত পরিবর্তনের আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে জানায়, অর্থনৈতিক ধাক্কা, বাণিজ্য নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক সংঘাতের কারণে আন্তর্জাতিক ডাক যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বৈশ্বিক ডাকসেবা ঢেলে সাজানোর আহ্বান জাতিসংঘের
একটি ভবনের দরজায় চিঠি পৌঁছে দিচ্ছেন ডাককর্মী

‘স্টেট অব দ্য পোস্টাল সেক্টর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করে, ডাক শিল্পের বর্তমান সংকটগুলো কোনো সাময়িক বিষয় নয়, বরং কাঠামোগত। এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন ‘তাৎক্ষণিক ও বৈপ্লবিক পরিবর্তন।’

প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বজুড়ে ডাক খাতের প্রকৃত রাজস্ব ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো হ্রাস পেয়েছে। ২০২১ সালের সর্বোচ্চ রাজস্বের তুলনায় এটি ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

এদিকে আন্তর্জাতিক চিঠিপত্রের আদান-প্রদান ২০১৫ সালের তুলনায় নেমে এসেছে মাত্র ৩৭ শতাংশে। গত এক দশকে চিঠির আদান-প্রদানে সবচেয়ে বড় ধস নেমেছে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে। একই সময়ে দেশীয় পার্সেল বাজারে প্রথাগত ডাক পরিচালনাকারীদের মধ্যম বা গড় অংশীদারি ছিল মাত্র ২৭ শতাংশ।

ইউপিইউ সতর্ক করে জানিয়েছে, শুল্ক সংক্রান্ত নিয়মের পরিবর্তন আন্তর্জাতিক ডাক বিতরণের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ২০২৫ সালের আগস্টে স্বল্পমূল্যের আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা স্থগিতের পর দেশটিতে ডাকযোগে পণ্য প্রবেশের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায়। আগস্টে ডাকের পরিমাণ ৮ দশমিক ৯ শতাংশ কমলেও সেপ্টেম্বরে তা আগের বছরের একই সময়ের তুলনায় ৭০ দশমিক ৩ শতাংশ হ্রাস পায়।

প্রতিবেদনে বৈশ্বিক ডাক ব্যবস্থার ওপর মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবের বিষয়টিকেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এতে তেলের মূল্যবৃদ্ধি, হরমুজ প্রণালী এড়িয়ে জাহাজ চলাচল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশসীমায় বিধিনিষেধের প্রভাব পড়েছে।

সংস্থাটি জানায়, বিমান পরিবহন সক্ষমতা বিঘ্নিত হওয়া, ট্রানজিট রুটের পরিবর্তন এবং বীমা খরচ বৃদ্ধির কারণে চলতি বছরের মার্চে আরব অঞ্চল থেকে ডাকযোগে পণ্য পাঠানোর মধ্যম হার ৫১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি সক্রিয় করিডোরের সংখ্যা ৭৮৪টি থেকে কমে ৫০৪টিতে নেমে এসেছে।

ডাক বিলির ক্ষেত্রে নির্ভরযোগ্যতার উন্নতি হওয়া সত্ত্বেও বিভিন্ন সংকটে ডাক নেটওয়ার্কগুলো ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। বিদ্যমান সংকট কাটাতে সংস্থাটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নিয়ন্ত্রণমূলক সংস্কার এবং বৃহত্তর আন্তর্জাতিক সমন্বয়ের জোর তাগিদ দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.