গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের ম্যাক সংস্করণ খুঁজতে গিয়ে প্রতারণামূলক বিজ্ঞাপনের ফাঁদে পড়ছেন সাধারণ ব্যবহারকারীরা। বৈধ সার্চ ইঞ্জিনের স্পনসরড বিজ্ঞাপনের আড়ালে এই সাইবার আক্রমণ চালাচ্ছে অপরাধীরা। যেখানে ছদ্মবেশী ডাউনলোড পেজে নিয়ে ব্যবহারকারীদের এমন এক ক্ষতিকর কমান্ড চালাতে প্রলুব্ধ করা হচ্ছে, যা দূরবর্তী সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকিপূর্ণ স্ক্রিপ্ট ইনস্টল করতে সক্ষম।

গুগল বিজ্ঞাপনের আড়ালে ভুয়া ক্লড এআই ডাউনলোড, ঝুঁকিতে ম্যাক ব্যবহারকারীরা
ছবি - সংগৃহীত

এই প্রতারণামূলক কার্যকলাপ সামনে আসার পর সংশ্লিষ্ট বিজ্ঞাপনদাতাদের অ্যাকাউন্ট স্থগিত করেছে গুগল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞাপনের অপব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো তাদের নীতিমালার চরম লঙ্ঘন এবং এ ধরনের প্রতারণা ঠেকাতে শনাক্তকরণ প্রযুক্তি প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে। একই সঙ্গে মাইক্রোসফট জানিয়েছে, তাদের নিরাপত্তাব্যবস্থাও চিহ্নিত ক্ষতিকর সূচকগুলো শনাক্ত ও প্রতিরোধে সক্ষম। তবে সফটওয়্যারটির মূল নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাইবার নিরাপত্তা গবেষণা সংস্থা পুশ সিকিউরিটি এই নতুন আক্রমণটি শনাক্ত করে জানিয়েছে, প্রতি পাঁচটি ক্লিকফিক্স ধরনের সাইবার আক্রমণের চারটিই সার্চ ইঞ্জিনের মাধ্যমে ছড়ায়। সাইবার দুর্বৃত্তরা ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে বিজ্ঞাপনে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের ডোমেইন প্রদর্শন করে। কিন্তু সেখানে ক্লিক করলেই একাধিক রিডাইরেক্টের মাধ্যমে প্রথমে দক্ষিণ আমেরিকার একটি হ্যাকড বাণিজ্যিক ওয়েবসাইটে এবং শেষ পর্যন্ত ভুয়া ক্লড পেজে পাঠিয়ে দেওয়া হয়।

নিরাপত্তা বিশেষজ্ঞদের চোখ ফাঁকি দিতে অপরাধীরা ক্লোকিং নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে। ফলে কোনো সাধারণ ব্যবহারকারী সার্চ ইঞ্জিনের মাধ্যমে গেলে ক্ষতিকর পেজটি দেখতে পান, কিন্তু গবেষক বা স্বয়ংক্রিয় স্ক্যানার সরাসরি লিংকটি পরীক্ষা করলে সেখানে শুধু ৪০৪ এরর পেজ দৃশ্যমান হয়।

প্রতারণার মূল ফাঁদটি তৈরি করা হয়েছে নকল ওয়েবসাইটে থাকা ইনস্টলেশন নির্দেশের মাধ্যমে। ক্লডের অফিসিয়াল নির্দেশনার মতো দেখতে পেজের কপি বাটনে চাপ দিলে একটি বেস৬৪ এনকোডেড ক্ষতিকর স্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ক্লিপবোর্ডে কপি হয়ে যায়। এরপর ব্যবহারকারী সরল বিশ্বাসে ম্যাকের জেড শেলের টার্মিনালে কমান্ডটি পেস্ট করে চালালে দূরবর্তী সার্ভার থেকে ক্ষতিকর কোড কম্পিউটারে সক্রিয় হয়ে ওঠে।

গবেষকেরা ইনস্টলফিক্স ঘরানার এই ক্ষতিকর নেটওয়ার্ককে অভ্যন্তরীণভাবে এসি সিগ নামে চিহ্নিত করেছেন। যদিও চূড়ান্তভাবে ডাউনলোড হওয়া স্ক্রিপ্টটি তথ্য চুরি নাকি ফাইল পরিবর্তনের কাজ করে তা নিশ্চিত হওয়া যায়নি, তবুও অবিশ্বস্ত কমান্ডের মাধ্যমে সিস্টেমের নিয়ন্ত্রণ চলে যাওয়ার ঝুঁকি অনেক বেশি।

সাইবার বিশেষজ্ঞরা তাই সার্চ ইঞ্জিনের স্পনসরড বিজ্ঞাপন এড়িয়ে সরাসরি ক্লডের আনুষ্ঠানিক সাইট ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে টার্মিনালে কোনো অপরিচিত কমান্ড পেস্ট না করার নির্দেশ দিয়েছেন। কোনো ব্যবহারকারী ভুলবশত এমন কমান্ড চালিয়ে ফেললে তৎক্ষণাৎ কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে নিরাপত্তা সফটওয়্যার দিয়ে সিস্টেম স্ক্যান এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের তাগিদ দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.