আপনি পড়ছেন

সেমিকন্ডাক্টর গবেষণা ও উন্নয়ন জোরদার করতে চারটি সংস্থাকে প্রায় ৩৮ কোটি ৯০ লাখ ডলার অনুদান দেওয়ার পরিকল্পনা নিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। ফিউশন শক্তি ও আধুনিক ডেটা সেন্টারকে সহায়তা করার প্রযুক্তি এবং পাওয়ার সেমিকন্ডাক্টর ও গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে এই সহায়তা দেওয়া হবে।

সেমিকন্ডাক্টর গবেষণায় ৩৮ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
সেমিকন্ডাক্টর চিপের ওয়েফার

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের আওতায় এসব বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। দেশের জ্বালানি অবকাঠামোর জন্য অপরিহার্য যন্ত্রাংশ তৈরিতে অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ‘অভ্যন্তরীণ জ্বালানি ও বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাম্প প্রশাসন আমেরিকান সেমিকন্ডাক্টর উদ্ভাবনকে ত্বরান্বিত করছে। এই বিনিয়োগ অভ্যন্তরীণ গবেষণা সম্প্রসারিত করবে, গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত করবে এবং আমেরিকায় উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি করবে।’

প্রস্তাবিত অনুদান প্রাপকদের মধ্যে রয়েছে ফিউশন শক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হেলিওন এবং কমনওয়েলথ ফিউশন সিস্টেমস।

ফিউশন জেনারেটরের জন্য উচ্চ-ভোল্টেজের সেমিকন্ডাক্টর ও পাওয়ার মডিউল তৈরিতে হেলিওন সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ ডলার পেতে পারে। অন্যদিকে প্লাজমা হিটিং, ফিউশন ডায়াগনস্টিকস ও বিকিরণ-প্রতিরোধী ইলেকট্রনিক্সে ব্যবহৃত প্রযুক্তির জন্য কমনওয়েলথ ফিউশন সিস্টেমস সর্বোচ্চ ৮ কোটি ৫০ লাখ ডলার অনুদান পেতে প্রস্তুত।

উন্নত কম্পিউটিংয়ের জন্য গ্যালিয়াম নাইট্রাইড পাওয়ার সেমিকন্ডাক্টরকে এগিয়ে নিতে ভার্টিক্যাল সেমিকন্ডাক্টর সর্বোচ্চ ৭ কোটি ৩০ লাখ ডলার অনুদান পেতে পারে। এর মধ্যে একটি ২ দশমিক ৫ মেগাওয়াট ডেটা সেন্টার র‍্যাক লক্ষ্য করে একটি প্রদর্শনী প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত অতি-উচ্চ-বিশুদ্ধতার কোয়ার্টজের জন্য পরিশোধন প্রযুক্তি উদ্ভাবন করতে কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান সিবেলকো সর্বোচ্চ ৫ কোটি ৬০ লাখ ডলার পাবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত পাওয়ার ইলেকট্রনিক্স প্রযুক্তি জ্বালানি দক্ষতা বাড়াতে পারে, পাওয়ার গ্রিডের স্থিতিশীলতা জোরদার করতে পারে এবং তাপের অপচয় কমাতে পারে। এটি ডেটা সেন্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে।

সেমিকন্ডাক্টর বিনিয়োগ ও উদ্ভাবনবিষয়ক নির্বাহী পরিচালক বিল ফ্রয়েনহোফার বলেন, এই অনুদান জাতীয় পাওয়ার গ্রিড, প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিকাশমান ফিউশন শক্তির প্রযুক্তিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.