আপনি পড়ছেন

বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক স্থিতিশীলতা ও বিশাল তরুণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে জাপানি প্রতিষ্ঠানগুলোর ব্যাপক বিনিয়োগ আগ্রহ তৈরি হওয়ায় বিদেশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় আইনি সংস্কারের পদক্ষেপ নিচ্ছে সরকার। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাকালে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাপানি বিনিয়োগ টানতে আইনি সংস্কারের উদ্যোগ
ছবি - সংগৃহীত

টোকিওর ইম্পেরিয়াল হোটেলে স্থানীয় সময় বিকাল ৩টায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারো আসো উল্লেখ করেন, বাংলাদেশে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় দেশটির শিল্প খাতে বিনিয়োগে জাপানি প্রতিষ্ঠানগুলো এখন অত্যন্ত আগ্রহী।

জবাবে প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং এ লক্ষ্যে বিদ্যমান বেশ কিছু আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপটে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নেও জাপানের অব্যাহত সহায়তা চান তিনি।

আলোচনায় উভয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ২০০৬ সালে নিজের জাপান সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতিচারণ করেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখায় তারো আসোকে ধন্যবাদ জানান তারেক রহমান।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারীসহ প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাপানি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ দেশটির সংসদের সিনিয়র সদস্যরা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.