স্মার্টওয়াচের বিকল্প হিসেবে প্রচলিত ধারার ফিটনেস ট্র্যাকার ব্যবহার করতে আগ্রহীদের জন্য নতুন পরিধানযোগ্য ডিভাইস ‘ফিটবিট এজ’ বাজারে নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ১.৩৪ ইঞ্চির উজ্জ্বল অ্যামোলেড পর্দা ও নিজস্ব জিপিএস সুবিধাযুক্ত এই ট্র্যাকারটির দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯.৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। স্বাস্থ্য ও শরীরচর্চার নানা তথ্য সহজে পর্যবেক্ষণের লক্ষ্য নিয়ে তৈরি এই পরিধানযোগ্য প্রযুক্তি আগের ‘চার্জ ৬’ মডেলের উত্তরসূরি হিসেবে যুক্ত হয়েছে।

আইফোন ও অ্যান্ড্রয়েড দুই ফোনেই চলবে গুগলের নতুন ফিটবিট, মিলবে কী কী সুবিধা?
ছবি - সংগৃহীত

উন্নত প্রযুক্তির পিক্সেল ওয়াচ ৫ কেবল অ্যান্ড্রয়েড সমর্থন করলেও ফিটবিট এজের বড় সুবিধা হলো এটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের অপারেটিং সিস্টেমেই সাবলীলভাবে কাজ করে। পরিধানযোগ্য ডিভাইসের তালিকায় গুগল এটিকে সাশ্রয়ী ফিটনেস ট্র্যাকার ও আধুনিক স্মার্টওয়াচের মাঝামাঝি স্তরে স্থান দিয়েছে। তবে কবজি থেকে সরাসরি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ‘জেমিনি’ চালনা কিংবা বাড়তি কোনো অ্যাপ্লিকেশন নামানোর সুযোগ এই ডিভাইসে রাখা হয়নি।

পূর্ববর্তী চার্জ ৬ মডেলের তুলনায় ফিটবিট এজে নতুন ইন্টারফেস এবং সিঁড়ি বেয়ে ওঠার হিসাব রাখার জন্য বিশেষ সেন্সর যুক্ত হয়েছে। তবে নতুন সংস্করণটিতে স্পর্শহীন পদ্ধতিতে সরাসরি মূল্য পরিশোধের এনএফসি প্রযুক্তি বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিভাইসটির ব্যাটারি একবার চার্জে প্রায় তিন দিন চলে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ প্রত্যাশীদের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা তৈরি করতে পারে। এ ছাড়া শরীরচর্চায় দ্রুততম সময়ে হৃদস্পন্দন পর্যবেক্ষণের ক্ষেত্রে পরিমাপের তথ্যে সামান্য সময় লাগার মতো কিছু বিষয়ও রয়েছে।

সীমাবদ্ধতা সত্ত্বেও স্মার্টফোন সঙ্গে না রেখেও দৌড়ানোর পথ অনুসরণে এর স্বতন্ত্র জিপিএস বেশ কার্যকর ভূমিকা রাখে। এতে সংগীত নিয়ন্ত্রণ এবং ধাপে ধাপে পথনির্দেশনা পাওয়ার সুবিধার পাশাপাশি উন্নত স্বাস্থ্য ও ইতিবাচক ঘুম পর্যবেক্ষণের ক্ষমতা রয়েছে। সব মিলিয়ে, যারা স্মার্টওয়াচের বাড়তি জটিলতা এড়িয়ে সরাসরি কবজিতে স্বাস্থ্য ও শরীরচর্চার নির্ভরযোগ্য তথ্য দেখতে চান, তাদের জন্য ফিটবিট এজ একটি উপযোগী বিকল্প হতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.