আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক ডিজেল চুক্তি কোনো রাজনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত শর্ত ছাড়া ‘সম্পূর্ণ বাণিজ্যিক একটি ব্যবস্থা’ হিসেবে সম্পন্ন হয়েছে। মস্কোয় আফ্রিকান গণমাধ্যমের প্রধান সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেন। নিজ দেশের ও বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন নেতাদের নেওয়া এই পদক্ষেপকে তিনি একটি ‘বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি’ হিসেবে উল্লেখ করেন।

রাশিয়া: যুক্তরাষ্ট্রের সঙ্গে ডিজেল চুক্তি ‘সম্পূর্ণ বাণিজ্যিক’
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

লাভরভ বলেন, ভূরাজনৈতিক লক্ষ্যের চেয়ে এখানে সাধারণ নাগরিকদের স্বার্থকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘এখানে কোনো শর্ত ছিল না—যেমন আমরা তোমাদের কাছ থেকে ডিজেল কিনব যদি তোমরা হরমুজ প্রণালী বা অন্য কোথাও রাজনৈতিক কিংবা নিরাপত্তা ফ্রন্টে নির্দিষ্ট কোনো পদক্ষেপ নাও। সেখানে এমন কোনো যোগসূত্র একেবারেই ছিল না।’

ইউরোপীয় দেশগুলোর আলোচনার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহরের মধ্যকার একটি টেলিফোন আলাপে নতুন কিছু উঠে আসেনি। লাভরভ জানান, ওই কথোপকথনের বিস্তারিত বিবরণ তিনি দেখেননি, তবে এটি থেকে নতুন কোনো ফলাফল আসেনি বলেই তিনি মনে করেন।

লাভরভ আরও বলেন, ‘এটি কেবল আলোচনা প্রক্রিয়ায় ইউরোপীয়দের নিজেদের যুক্ত করার আকাঙ্ক্ষাকেই প্রকাশ করে। যদিও তারা ঠিক কোন অবস্থান নিয়ে সেখানে যুক্ত হতে চায়, তা এখনও একটি বড় প্রশ্ন।’ তিনি যোগ করেন, ‘আমরা এখনও ইউরোপের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন দেখছি না।’

আফ্রিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে সাহেল অঞ্চলে নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপে ইউক্রেনীয় সেনাদের জড়ানোর অভিযোগ আনেন লাভরভ। বিশেষ করে মালি, নাইজার এবং বুরকিনা ফাসোর পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘প্যারিসসহ কয়েকটি নির্দিষ্ট পশ্চিমা দেশের রাজধানী ইউক্রেনীয় সামরিক কর্মীদের সন্ত্রাসী কাজ বাস্তবায়নে নিয়ে আসছে বলে তথ্যপ্রমাণ বাড়ছে। তাদের সেখানে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার কাজে ব্যবহার করা হচ্ছে।’ তিনি উল্লেখ করেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘আফ্রিকা কোর’ বর্তমানে ওই অঞ্চলে সক্রিয় রয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহেল অঞ্চলের দেশগুলোকে সহায়তা করছে রাশিয়া।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.