আপনি পড়ছেন

আট বছর পুরোনো ফৌজদারি মানহানির মামলায় ভারতের ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দিল্লির একটি আদালত। ধারণা করা হচ্ছে, সরকারবিরোধী কর্মসূচিতে সরাসরি সম্পৃক্ত হওয়া এবং বিরোধী জোটের আন্দোলনে সমর্থন জানানোর প্রেক্ষাপটেই দীর্ঘদিনের পুরোনো এই আইনি প্রক্রিয়া নতুন করে সক্রিয় হলো।

ধ্রুব রাঠির বিরুদ্ধে পরোয়ানা জারি
ধ্রুব রাঠি

দিল্লির সাকেত আদালত শনিবার এই পরোয়ানা জারি করে আগামী ৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেছে। ধ্রুব রাঠি বিদেশে অবস্থান করায় দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত তার বাসভবনের প্রধান ফটকে আদালতের নির্দেশনামা সেঁটে দেওয়া হয়।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সরকারবিরোধী কর্মসূচিতে অংশ নিতে সম্প্রতি ইউরোপ থেকে ভারতে আসেন ধ্রুব রাঠি। কর্ণাটকের বেঙ্গালুরুতে দলটির সমাবেশে যোগ দেওয়ার পর গত ১০ অক্টোবর দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ অভিযানে অংশ নেওয়ার আগেই তাকে পুলিশ আটক করে। ধ্রুব রাঠির এমন রাজনৈতিক সক্রিয়তার পরপরই নিষ্ক্রিয় থাকা মামলাটি পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয় বাদীপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ পেজের পরিচালক বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে এই মামলার বাদী। ধ্রুব রাঠির চ্যানেলে প্রকাশিত ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শীর্ষক ভিডিওতে বিকাশকে ওই সেলের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি দাবি করা হয়েছিল। পাশাপাশি অভিযোগ তোলা হয়, ভুয়া খবর প্রচারের উদ্দেশ্যে মহাবীর প্রসাদ নামের এক ব্যক্তিকে তিনি ৫০ লাখ রুপি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিলেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আইনি জটিলতায় পড়েছিলেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও, যার প্রেক্ষিতে পরবর্তীতে তিনি সুপ্রিম কোর্টে দুঃখ প্রকাশ করেন।

২০১৯ সালের জুলাই মাসে সাকেত আদালত প্রথমবার সমন জারি করলেও ধ্রুব রাঠি জার্মানি ও অস্ট্রিয়ায় বসবাস করায় তা কার্যকর করা যায়নি। তবে সম্প্রতি তিনি ভারতে অবস্থান করছেন জানিয়ে বাদীর আইনজীবী আদালতে বিশেষ সমনের আবেদন করেন। গত ১২ অক্টোবর আদালত অনুমতি দেওয়ার পর ১৭ অক্টোবর গুরুগ্রামের ঠিকানায় গিয়ে বাড়ি তালাবদ্ধ দেখতে পায় আদালত কর্মীরা।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের সমর্থনে সম্প্রতি সরব হয়েছেন ধ্রুব রাঠি। বিরোধী জোটের সমাবেশ সফল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়ার পরই এই পুরোনো মামলায় আদালতের পরোয়ানা কার্যকর করার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হলো।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.