আপনি পড়ছেন

কোনো প্রকার ফি কিংবা সার্ভিস চার্জ ছাড়াই অনলাইন লটারির মাধ্যমে বাছাই করে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করছে সরকার। বিজয়ের মাস আগামী ডিসেম্বরে প্রথম দুই থেকে তিনটি ফ্লাইটের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। অভিবাসনপ্রত্যাশী সাধারণ তরুণরা এতে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।

অনলাইন লটারিতে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
আরিফুল হক চৌধুরী

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে এফডাব্লিউসিএমএসের তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রাথমিক ধাপে প্রথম কয়েকটি ফ্লাইটের কর্মীরা একদম বিনা খরচে যাত্রা করবেন। এর জন্য দ্রুততম সময়ের মধ্যে কর্মীদের চাহিদাপত্র আনার চেষ্টা চলছে। পুরো প্রক্রিয়া উন্মুক্ত করতে অনলাইনে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন। এরপর অনলাইনেই লটারির মাধ্যমে চূড়ান্ত কর্মী নির্বাচন করা হবে।

সরকারিভাবে এই প্রক্রিয়ায় কোনো কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের অভ্যন্তরের সব ধরনের সার্ভিস চার্জ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। একই সঙ্গে বেসরকারিভাবে কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় সর্বোচ্চ আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনার কথা জানান তিনি।

রিক্রুটিং এজেন্সিগুলোর সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্দিষ্ট ৩০০ এজেন্সির মধ্যে প্রক্রিয়াটি সীমাবদ্ধ না রেখে মন্ত্রণালয়ের অধীন সব বৈধ এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার চেষ্টা চলছে। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হবে এবং একই দিনে নতুন এমওইউ স্বাক্ষরিত হবে। নতুন এই কাঠামোর মাধ্যমে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সব এজেন্সি কাজ করতে পারবে।

মালয়েশিয়ায় কর্মীদের কর্মসংস্থানের নিশ্চয়তা নিশ্চিত করতে নতুন কিছু শর্তের কথা জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, রিক্রুটিং এজেন্সিগুলোকে নিয়োগকারী প্রতিষ্ঠানের চাহিদাপত্র এনে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে। পরবর্তীতে তা মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় থেকে সত্যায়িত করাতে হবে। কোনো কর্মী যাতে বিদেশে গিয়ে কাজহীন না পড়েন, সেজন্য কর্মীদের কাজের শতভাগ নিশ্চয়তা দিয়ে রিক্রুটিং এজেন্সিকে মন্ত্রণালয়ের কাছে লিখিত অঙ্গীকারনামা দিতে হবে। এছাড়া প্রবাসে কর্মীরা কোনো সংকটে পড়লে তাৎক্ষণিক সহায়তার জন্য বিদেশে একটি বিশেষ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনে মন্ত্রী জানান, কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে ক্লিনিকের তালিকা পাঠানো হয়েছে এবং তাদের প্রতিনিধিদল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছে। এই তালিকায় অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হবে বলে জানান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.