ভারতীয় ভিসা: সব আবেদনে বাধ্যতামূলক আন্ডারটেকিং ফর্ম
পর্যটন, চিকিৎসা কিংবা ব্যবসাসহ যেকোনো ক্যাটাগরিতে ভারতীয় ভিসার আবেদন জমা দিতে নির্ধারিত অঙ্গীকারনামা (আন্ডারটেকিং ফর্ম) আপলোড করা বাধ্যতামূলক করেছে ভারতীয় হাইকমিশন। এই অঙ্গীকারনামা ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ভিসা মঞ্জুর প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিয়মশৃঙ্খলা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে হাইকমিশনের নির্দিষ্ট লিংক থেকে এক পৃষ্ঠার ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে ফর্মটি স্ক্যান করতে হবে। পরবর্তীতে স্ক্যান করা কপি অনলাইন ভিসা আবেদন পোর্টালে (এনআইসি) মূল আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। নির্ধারিত কাঠামোর বাইরে অন্য কোনো বিকল্প ফর্মে অঙ্গীকারনামা জমা দিলে তা বাতিল হিসেবে গণ্য করা হবে।
ফর্মের শুরুতে আবেদনকারীকে নাম উল্লেখ করে ঘোষণা দিতে হবে যে, আবেদনে উল্লিখিত নির্দিষ্ট উদ্দেশ্যেই তিনি ভারত ভ্রমণ করবেন। একই সঙ্গে তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের বাসিন্দা এবং আবেদনে প্রদত্ত সব তথ্য সঠিক বলেও অঙ্গীকার করতে হবে। ব্যক্তিগত পরিচিতি অংশে পাসপোর্টে থাকা পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বসবাসের বর্তমান ঠিকানা উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। এরপর ভারত সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য হিসেবে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা কোনো সম্মেলনে অংশ নেওয়ার কথা লিখতে হবে।
অঙ্গীকারনামার শেষ অংশে তিনটি সুনির্দিষ্ট শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারত সফর শেষে নির্ধারিত মেয়াদের মধ্যে নিজ দেশে ফিরে আসা, অবস্থানকালে ভারতের প্রচলিত সব আইন ও সংস্কৃতি মেনে চলা এবং যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে যুক্ত না হওয়া। শর্ত ভঙ্গ করলে ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে বলে ফর্মে উল্লেখ করা হয়েছে। ফর্মের নিচে আবেদনকারীর স্বাক্ষর, স্থান ও তারিখ দিতে হবে। আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক হলে বাবা ও মা—উভয়ের স্বাক্ষর সংযুক্ত করার নির্দেশনা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.