এআই বুমের প্রভাবে ইন্দোনেশিয়ায় চরম পানি সংকট ও বিক্ষোভ
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে গড়ে ওঠা ডেটা সেন্টারগুলোর কারণে তীব্র পানি সংকট তৈরি হয়েছে। অতিরিক্ত পানি ব্যবহারের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে স্থানীয় বাসিন্দারা রান্না ও গোসলের মৌলিক চাহিদাও মেটাতে পারছেন না।

তীব্র ক্ষোভ থেকে স্থানীয় বাসিন্দারা প্রযুক্তি পার্কের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। ৫৪ বছর বয়সী স্থানীয় বাসিন্দা জুনিয়ার্দি আদিন্দা সেম্বিরিং গুরুকিনায়ান জানান, পানি সংকটের কারণে তাকে অনেক দিন গোসল না করেই কাটাতে হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পানি ছাড়া আমরা ভাত খেতে পারি না। পানি ছাড়া কোনো শাকসবজিও রান্না করা অসম্ভব।’
স্থানীয় বাসিন্দা ও বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার নংসা ডিজিটাল পার্কের ডেটা সেন্টারগুলোর কারণেই এই হাহাকার তৈরি হয়েছে। মাতা ইকানের উপকূলীয় এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী রহমত জানান, তীব্র সংকটের মুখে শৌচাগার ব্যবহারের পর তাদের সমুদ্রের পানি ব্যবহার করতে হচ্ছে। অন্যদিকে সুলস্ত্রি নামের এক গৃহিণী জানান, গত ছয় মাসে সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং সরকারের সরবরাহ করা ট্যাংকের পানি অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও ঘোলাটে।
ক্ষোভের মুখে স্থানীয় প্রশাসন ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে শীতলীকরণ ব্যবস্থার জন্য সমুদ্রের পানি লবণমুক্ত করার প্ল্যান্ট স্থাপনের নির্দেশ দিয়েছে। তবে বাতামের মেয়র ও স্থানীয় উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান আমসাকার আহমদ দাবি করেছেন, এই সংকটের পেছনে ডেটা সেন্টার বা বিনিয়োগকারীদের কোনো হাত নেই। মূলত প্রতিকূল আবহাওয়া এবং খরার কারণেই পানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
কেপিএমজির এক প্রতিবেদনে দেখা গেছে, এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কারণে ২০৩০ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেটা সেন্টারের ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পাবে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সিঙ্গাপুর নতুন ডেটা সেন্টার নির্মাণ স্থগিত রাখায় বিনিয়োগকারীরা পার্শ্ববর্তী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দিকে ঝুঁকে পড়েন। ফলে এসব অঞ্চলে বিপুল বিনিয়োগ আসলেও তা সুপেয় পানি ও বিদ্যুৎ সরবরাহের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।
একই ধরনের সংকট তৈরি হয়েছে মালয়েশিয়ার জোহর অঞ্চলে। সেখানে মাত্র পাঁচ বছরে ডেটা সেন্টারের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা ২০৩৫ সালের মধ্যে দেশটির মোট বিদ্যুৎ ব্যবহারের এক-তৃতীয়াংশ গ্রাস করতে পারে। তবে পরিবেশগত ঝুঁকির মুখে জনবিক্ষোভও ফলপ্রসূ হচ্ছে। মালয়েশিয়ার কোটা দামানসারায় তীব্র গণস্বাক্ষর ও প্রতিবাদের মুখে একটি প্রতিষ্ঠান তাদের পরিকল্পিত ডেটা সেন্টার প্রকল্প বাতিল করতে বাধ্য হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.