এহুদ বারাক: নেতানিয়াহু সরকারকে দ্রুত হটাতে হবে
ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দ্রুত ক্ষমতাচ্যুত করে নতুন প্রশাসন গঠনের তাগিদ দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। এ লক্ষ্যে ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোটকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। রোববার ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুর সরকারকে হটানোকেই প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এহুদ বারাক বলেন, ‘আইজেনকোটের উচিত যত দ্রুত সম্ভব অগ্রসর হওয়া।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার হলো নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা এবং এই সরকারকে প্রতিস্থাপন করাই প্রথম অগ্রাধিকার।’ এ সময় নতুন সরকারে আরব দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানানোর পাশাপাশি তিনি মন্তব্য করেন, নেতানিয়াহুকে বাদ দিলে ডানপন্থি লিকুদ পার্টিও ঐক্যমতের সরকারের অংশীদার হতে পারতো।
এর আগে শনিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন। স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (গ্রিনিচ মান সময় ১৫০০) আনুষ্ঠানিকভাবে তার হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার সময় নির্ধারিত রয়েছে। হারজোগের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১২০ আসনের নেসেটে আইজেনকোটের পক্ষে ৬৭ জন এবং নেতানিয়াহুর পক্ষে ৪৬ জন আইনপ্রণেতা সুপারিশ করেছেন। তবে সাত সদস্যের একটি দল কোনো প্রার্থীর নাম প্রস্তাব করা থেকে বিরত থাকে।
পার্লামেন্টে আইজেনকোটের নিজস্ব রাজনৈতিক শিবিরের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। মূলত আরব দলগুলোর সমর্থনে তিনি ৬৭টি সুপারিশ নিশ্চিত করতে সক্ষম হলেও এসব দলকে জোটে নেওয়ার ব্যাপারে তার মিত্রদের মধ্যেই বিভক্তি রয়েছে। ইসরায়েলের মৌলিক আইন অনুসারে, দায়িত্ব গ্রহণের পর সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে ব্যর্থ হলে প্রেসিডেন্ট হারজোগ মেয়াদ সর্বোচ্চ আরও ১৪ দিন পর্যন্ত বাড়াতে পারেন।
এদিকে নতুন সরকার গঠনের তৎপরতার মধ্যেই তথাকথিত ‘ইরানি হুমকির’ মুখে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েল হাইয়ম পত্রিকায় প্রকাশিত মন্তব্যে কাৎজ দাবি করেন, ইরান পুনরায় পারমাণবিক অস্ত্র অর্জনের তৎপরতা শুরু করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি ঐক্য, দায়িত্বশীলতা ও পারস্পরিক সংহতির সময়।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.