প্রধানমন্ত্রী: সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করতে হবে
সরকারি সেবা নিতে আসা দেশের কোনো নাগরিক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে নাগরিকদের সেবা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো বয়সের মানুষ সেবা চাইতে এলে তাঁদের হয়রানিমুক্ত সেবা দিতে হবে।

রোববার (৮ নভেম্বর) সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) নবীন বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
চার মাস মেয়াদি কোর্স সফলভাবে সম্পন্ন করায় কর্মকর্তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্যাডার বা কর্মস্থল যা-ই হোক না কেন, কর্মকর্তাদের মূল পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবা করাই তাঁদের প্রধান দায়িত্ব। যে কোনো সরকারের সাফল্যের জন্য একটি দক্ষ, সৎ ও মানবিক প্রশাসন অপরিহার্য।
কর্মকর্তাদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের নির্দেশ দিয়ে সরকারপ্রধান বলেন, সেবাপ্রার্থীদের সঙ্গে এমন আচরণ করতে হবে, যা তাঁরা নিজেরা অন্য কারও কাছ থেকে প্রত্যাশা করেন। আবেদনের ভুলভ্রান্তি কেবল ধরিয়ে দেওয়াই কর্মকর্তাদের কাজ নয়, তা কীভাবে ও কোথায় সংশোধন করা সম্ভব, সেটিও বুঝিয়ে দিতে হবে। দেশের মানুষ কর্মকর্তাদের কাছ থেকে কেবল নির্দেশ বা আদেশ নয়, মানবিকতাও প্রত্যাশা করে।
পছন্দের জায়গায় পোস্টিং কিংবা পদোন্নতির জন্য সততা ও দক্ষতার সঙ্গে আপস না করার বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের যে কোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকাই প্রকৃত পেশাদারিত্বের লক্ষণ।
রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকারি কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন। তবে সেই সমর্থন প্রকাশের জায়গা ভোটকেন্দ্র, সরকারি দপ্তর নয়। ভোটারদের দেওয়া নির্দেশনার ওপর ভিত্তি করেই প্রশাসন সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করছে এবং তা বাস্তবায়ন করা সরকারের অন্যতম দায়িত্ব।
প্রশাসনিক দীর্ঘসূত্রতা পরিহার করে সরকারি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেবা প্রদানে কেবল প্রশাসনিক পদক্ষেপের চেয়ে কর্মচারীদের ইতিবাচক মনোভাব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি অভিমত দেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে তিনি পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে কর্মকর্তাদের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে সেরা পারফরম্যান্স প্রদর্শনকারী ১০ জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.