আপনি পড়ছেন

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ শুরু করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এর আওতায় কর্মীদের চিকিৎসা পরীক্ষা ও বিমানভাড়াসহ অভিবাসনের যাবতীয় খরচ বহন করবে নিয়োগকারী মালয়েশীয় প্রতিষ্ঠানগুলো।

শূন্য খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাচ্ছে বোয়েসেল
মালয়েশিয়ায় কর্মরত অভিবাসী নির্মাণ শ্রমিক

এই প্রক্রিয়ায় কর্মীদের কোনো অর্থ দিতে হবে কি না—এমন প্রশ্নে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘জিরো মানে শূন্য খরচ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই সমস্ত ব্যয় বহন করবে।’ বৈদেশিক নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে এবারই প্রথম ডিজিটাল লটারির মাধ্যমে কর্মী বাছাই শুরু হয়েছে।

সম্প্রতি ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায় ১১২টি পদের বিপরীতে আবেদনকারী ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে প্রাথমিক তালিকায় ৩০০ জনকে নির্বাচন করা হয়। অপারেশন্স অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্টাফ হিসেবে নির্বাচিতদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ রিঙ্গিত। রাজধানীর রমনায় প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বোয়েসেল কর্মকর্তাদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।

লটারিতে উত্তীর্ণ ৩০০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে বেছে নিতে মালয়েশীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি দল ১১ নভেম্বর বাংলাদেশে আসছে। তারা ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবেন। নির্বাচিত কর্মীদের দেশত্যাগের আগে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ দেবে কোম্পানি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, শূন্য অভিবাসন ব্যয়ের আওতায় কর্মীদের প্রথম ফ্লাইট ডিসেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়া যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে বোয়েসেলের মহাব্যবস্থাপক (প্রশাসন, মানবসম্পদ ও অর্থ) নাজমুন নাহার জানান, উত্তীর্ণদের এসএমএসের মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে এবং তালিকাটি বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজেও পাওয়া যাবে। কোনো ধরনের আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এই নিয়োগের জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই।

বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর বৃহত্তর সরকারি পরিকল্পনার অংশ হিসেবে এই প্রক্রিয়া চলছে। রাশেদুল হাসান জানান, কারিগরি সহায়তা, উৎপাদন ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে বোয়েসেল এখন পর্যন্ত ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে।

২০২৪ সালের ৩১ মে নির্ধারিত সময়সীমার আগে যেতে না পারা প্রায় ১৬ হাজার ৯৭০ জন কর্মীকে নতুন এই প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি তা নাকচ করে দেন। তিনি জানান, আগের প্রক্রিয়ার প্রায় দেড় হাজার কর্মী ইতিমধ্যে চলে গেছেন এবং অক্টোবরে তাদের শেষ ফ্লাইট ছিল। স্বাস্থ্যগত জটিলতাসহ নানা কারণে বাকিরা যেতে পারেননি এবং তাদের নতুন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমদুল হক বলেন, সরকারের অন্যতম প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে এই উদ্যোগ একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.