কাল শুরু হচ্ছে সংসদ, উঠছে তিন অধ্যাদেশ
৬০ দিনের বিরতি শেষে আগামীকাল শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সবকিছু ঠিক থাকলে এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর শেষ হবে। অধিবেশনের প্রথম দিনেই তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে উত্থাপনের কথা রয়েছে।

তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে জারি করা এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬। এর আগে ১০ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছিল। পরবর্তী সময়ে সংবিধানে অর্পিত ক্ষমতাবলে ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অধিবেশন আহ্বান করেন।
অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে কার্যোপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার ও কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে। তবে স্পিকার চাইলে কার্যদিবস বা সময়ের যেকোনো পরিবর্তন করতে পারবেন।
আসন্ন এই অধিবেশনে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত রয়েছে ১৭৪টি প্রশ্ন। এ ছাড়া বৈঠকে জাতীয় সংসদ ভবন এলাকাকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তার এই প্রস্তাবকে স্বাগত জানান।
বৈঠকে সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন প্রধানমন্ত্রী। এর জবাবে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, এই ব্যবস্থা থেকে মোট ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। তিনি আরও জানান, অধিবেশন চলাকালে সংসদে বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ৬ মেগাওয়াট এবং অন্য সময়ে তা আরও কম থাকে। ফলে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.