আপনি পড়ছেন

যুদ্ধক্ষেত্রের বাস্তবতার কারণে ইউক্রেন ভৌগোলিকভাবে ইতিমধ্যে একটি ভিন্ন দেশে পরিণত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেন।

ক্রেমলিন: ভৌগোলিকভাবে ইউক্রেন এখন ভিন্ন দেশ
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্ভাব্য সমঝোতার পর দেশটির সীমানার রূপ কিছুটা বদলে যেতে পারে বলে সম্প্রতি মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার পেসকভ বলেন, ‘ইউক্রেনের সীমানার বিষয়টি বিবেচনা করলে ভৌগোলিকভাবে এটি ইতিমধ্যে একটি ভিন্ন দেশ। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অত্যন্ত স্পষ্ট এবং এটি অস্বীকার করার সুযোগ নেই।’

সংঘাত নিরসনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় আলোচনা নিয়ে কথা বলেন ক্রেমলিন মুখপাত্র। ইউরোপীয় প্রতিনিধিরা এই আলোচনায় যোগ দিতে পারেন বলে খবর বের হলেও পেসকভ জানান, আলোচনাটি ত্রিপক্ষীয়ই থাকছে। এতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন অংশ নেবে।

ইউরোপীয়দের উপস্থিতি প্রসঙ্গে পেসকভ উল্লেখ করেন, ইউরোপীয়দের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নিজস্ব যোগাযোগের মাধ্যম রয়েছে। তারা নিজেদের মধ্যে সমন্বয় ব্যবস্থা গড়ে তুলছে বলে মনে হলেও আবুধাবিতে মূলত ত্রিপক্ষীয় আলোচনাই অনুষ্ঠিত হবে।

এদিকে চীনের শেনঝেনে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টদের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের বিষয়েও কথা বলেন পেসকভ। সেই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে তিনি জানান, দেশগুলো বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে প্রস্তাব বিনিময় করছে। সেখানে নানা ধরনের ইস্যু থাকতে পারে এবং বৈঠকটি বিশ্বের সবার মনোযোগ আকর্ষণ করবে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার কাঠামো হিসেবে রাশিয়া-ন্যাটো কাউন্সিল ব্যবহারের বিষয়ে মার্কিন দূত জ্যারেড কুশনারের একটি প্রস্তাব নিয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান পেসকভ। তিনি বলেন, ‘আমরা জনসমক্ষে কোনো মডেল নিয়ে আলোচনা করব না।’

রাশিয়ায় কোকা-কোলার সম্পদ সাময়িক ব্যবস্থাপনায় নেওয়ার বিষয়ে বচকারি কোম্পানির মালিক ভাদিম স্মাগিনের আবেদন সংক্রান্ত বিষয়ে ক্রেমলিনের কাছে কোনো তথ্য নেই বলে জানান পেসকভ। তিনি বলেন, ‘এমন কোনো আবেদন হয়েছে কি না তা আমার জানা নেই। এমনকি হয়ে থাকলেও আমরা অভ্যন্তরীণ কিংবা দাপ্তরিক চিঠিপত্র নিয়ে কখনো মন্তব্য করি না।’

রুশ দৈনিক নোভায়া গ্যাজেটা তাদের সমস্ত কার্যক্রম ও মস্কোর সম্পাদকীয় কার্যালয় পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে রাশিয়ায় স্বাধীন সাংবাদিকতার যুগ শেষ হচ্ছে কি না জানতে চাইলে তা নাকচ করেন পেসকভ। রাশিয়ার গণমাধ্যম ব্যবস্থা অত্যন্ত বৈচিত্র্যময় ও প্রতিযোগিতাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বছরের পর বছর ধরে কিছু সংবাদমাধ্যমের অস্তিত্ব শেষ হওয়া এবং নতুন সংবাদমাধ্যমের আগমন একটি সাধারণ প্রক্রিয়া।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.