দিল্লি হাইকমিশন: শেখ হাসিনা নিজে আবেদন করননি
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদনপত্র জমা দেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে একটি ই-মেইল পাঠিয়ে তার নামে এসব নথি বরাদ্দের অনুরোধ করা হলেও সেখানে শেখ হাসিনার কোনো প্রামাণ্য অনুমোদনপত্র সংযুক্ত ছিল না।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানানো হলেও এটি সরাসরি তার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। কারণ প্রতিষ্ঠানটির পাঠানো বার্তায় শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো বৈধ নথি দেওয়া হয়নি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত সরকারপ্রধানের পক্ষে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ছাড়ের অনুরোধ জানিয়ে হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন তার আইনজীবী। সোমবার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে যুক্তরাজ্যের আইনজীবী স্টিভেন পাওলস কেসি এই চিঠি পাঠান।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে হাইকমিশনে আবেদনের খবরটি এখনো যাচাই করে দেখা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আবেদন করার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি কিংবা তার আবেদন করার বৈধ অধিকার রয়েছে কি না, তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে।
পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না বলেও তিনি উল্লেখ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.