আপনি পড়ছেন

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে রাশিয়ার একটি সামরিক বিমান অবতরণ করেছে। ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা ও সামরিক ব্যক্তিত্বদের বহনে ব্যবহৃত বিমানটির এই আসাকে একটি ‘অস্বাভাবিক’ ঘটনা বলে উল্লেখ করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (KAN)। রোববার রাতে মস্কোর কাছে অবস্থিত চাকালভস্কি বিমানঘাঁটি থেকে উড়ে এসে বিমানটি তেল আবিবে অবতরণ করে।

ইসরায়েলে রুশ সামরিক বিমানের ‘অস্বাভাবিক’ অবতরণ
ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর

ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথম শনাক্ত হওয়া বিমানটি মূলত একটি টুপোলেভ টিইউ-১৫৪ মডেলের উড়োজাহাজ। স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে এটি বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছায়। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের এই প্রধান বেসামরিক বিমানবন্দরে এ ধরনের কোনো রুশ সামরিক বিমানের অবতরণের নজির নেই বলে সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে।

বিমানটির সফরের প্রকৃত উদ্দেশ্য কিংবা এতে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সোমবার সকালে বিমানটির বিমানবন্দরে অবস্থানের একটি ভিডিও ফুটেজ সামনে আসে। তবে এই উড্ডয়নের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র, দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলে নিযুক্ত রাশিয়ার দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সোমবারের যেকোনো সময় বিমানটি ইসরায়েল ত্যাগ করার কথা রয়েছে। তবে এর নির্দিষ্ট কোনো সময়সূচি নিশ্চিত করা যায়নি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.