আপনি পড়ছেন

রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার চুক্তি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মঙ্গলবার রাশিয়ার দৈনিক ‘কোমারসান্ত’-এ প্রকাশিত এক নিবন্ধে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই অভিমত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই চুক্তির বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে এবং এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামও তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে।

জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র-রাশিয়া ডিজেল চুক্তি
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

নিবন্ধে ল্যাভরভ দাবি করেন, বিরোধীদের মতো মস্কো কখনো ভূরাজনৈতিক বিরোধ মেটাতে অর্থনৈতিক সম্পর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে না কিংবা প্রতিযোগীদের দুর্বল করার চেষ্টা চালায় না। অতীতে ইউরোপে ৩২০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি সম্পদ সরবরাহের বিষয়টি তিনি স্মরণ করিয়ে দেন। বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এবং টেকসই উন্নয়নে মস্কো কাজ অব্যাহত রাখবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার এক ফোনালাপের পর এই জ্বালানি সরবরাহ চুক্তির ঘোষণা আসে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করতে সম্মত হয় মস্কো। ট্রাম্প জানান, রাশিয়া নভেম্বর মাসে আরও পাঁচ লাখ টন এবং এরপর দ্রুততম সময়ের মধ্যে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করবে। এছাড়া রুশ শোধনাগারগুলোর সক্ষমতার ওপর ভিত্তি করে স্বল্প সময়ের মধ্যে অতিরিক্ত আরও ৩০ লাখ টন ডিজেল পাঠানোর পরিকল্পনা রয়েছে।

রুশ প্রেসিডেন্ট এই জ্বালানি সরবরাহকে বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তির তীব্র সমালোচনা করেন। জেলেনস্কির মতে, রাশিয়ার ডিজেল রপ্তানির বিধিনিষেধ শিথিল করা হলে তা মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় অর্থ জোগাতে সহায়তা করবে। তবে ল্যাভরভ যুক্তি দেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তির অগ্রগতির জন্য একটি স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা অপরিহার্য। তিনি অভিযোগ করেন, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং বিভিন্ন দেশের মালিকানাধীন তেলবাহী ট্যাংকার জব্দের কারণে বিশ্ব জ্বালানি বাজার মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ইউক্রেনের কর্মকাণ্ডের সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প হামলা বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও কিয়েভ রাশিয়াসহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ থাকাকে জ্বালানি খাতের আরেকটি বড় অস্থিতিশীলতার কারণ হিসেবে তিনি চিহ্নিত করেন। তিনি বলেন, ‘বিভিন্ন সমুদ্রসীমায় নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে ন্যাটো, ইইউ এবং তাদের সদস্য রাষ্ট্রগুলোর দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

বিশ্ব খাদ্য নিরাপত্তার সংকট নিয়েও নিবন্ধে গভীর উদ্বেগ জানান ল্যাভরভ। তিনি দাবি করেন, বিভিন্ন নিষেধাজ্ঞা ও বাধার কারণে বিশ্বজুড়ে ৬০ কোটির বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে পশ্চিমা বিশ্ব একটি বহুপাক্ষিক ব্যবস্থার উত্থানকে বাধাগ্রস্ত করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিলুপ্ত না হওয়া ঔপনিবেশিক মানসিকতা বজায় রেখে গ্লোবাল সাউথ ও প্রাচ্যের বিকাশমান কেন্দ্রগুলোকে বৈশ্বিক ব্যবস্থাপনায় ন্যায্য অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.