দিল্লির বায়ুদূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমার চেয়ে ৬৬ গুণ বেশি
ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত দৈনিক সীমার চেয়ে ৬৬ গুণেরও বেশি ছাড়িয়ে গেছে। চলতি সপ্তাহে চরম মাত্রার বিষাক্ত ধোঁয়াশার কারণে সরকারি মনিটরিং স্টেশনগুলোর দূষণ পরিমাপক ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। স্থানীয় গণমাধ্যমের বরাতে বুধবার এই তথ্য প্রকাশ পায়।

রবিবার দিওয়ালি উদযাপনের পর বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, দিল্লির ৫৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৪৫টিতেই অন্তত একটি দূষণকারী উপাদানের প্রতি ঘণ্টার তথ্য নথিভুক্ত করা সম্ভব হয়নি।
ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রতি ঘনমিটারে ১ হাজার মাইক্রোগ্রামের বেশি বস্তুকণার উপস্থিতি হিসেবে নিতে পারে না। ফলে নির্ধারিত ক্ষমতার অতিরিক্ত মাত্রাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যায় এবং ২৪ ঘণ্টার গড় হিসাবেও তা যুক্ত হতে পারেনি। তবে মূল নকশার বাইরের এই রিডিংগুলো কীভাবে প্রক্রিয়াকরণ করা যায়, তা বর্তমানে খতিয়ে দেখছে সংস্থাটি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরের দিকে দিল্লির পাঞ্জাবি বাগ এলাকায় পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে সর্বোচ্চ ৯৯৩ মাইক্রোগ্রামে পৌঁছায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২৪ ঘণ্টার নির্দেশিত সীমা প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের তুলনায় এই স্বল্পমেয়াদি রিডিংটি প্রায় ৬৬ দশমিক ২ গুণ বেশি। এছাড়া দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির পৃথক তথ্যে দেখা যায়, একই সময়ে একাধিক স্টেশনে বস্তুকণার ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ হাজার মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছেছিল।
এদিকে ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের লাহোরেও বায়ুদূষণ মারাত্মক রূপ নিয়েছে। পাকিস্তানি দৈনিক ডনের বরাতে জানা গেছে, সোমবার শহরটির বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয় ৬৪৭, যা বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দূষণের দিক থেকে শীর্ষে অবস্থান করছিল।
স্যাটেলাইটের তথ্যের বরাতে পত্রিকাটি আরও জানায়, ১ অক্টোবর থেকে ৯ নভেম্বরের মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ১৬ হাজার ৭১৪টি ফসল পোড়ানোর ঘটনা শনাক্ত হয়। মূলত এই কারণে পুরো অঞ্চলের দূষণ পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে। বিষাক্ত ধোঁয়াশার তীব্রতার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ থেকে ২১ নভেম্বরের নির্ধারিত টেস্ট ম্যাচটি লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.