ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের পরিকল্পনা সার্বিয়ার
সার্বিয়ার নির্বাচনে বিজয়ী ছাত্র আন্দোলন ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধ করার পরিকল্পনা করেছে। একই সঙ্গে দেশটির অভ্যন্তরে যৌথভাবে ড্রোন তৈরির একটি প্রকল্প স্থগিত করার দাবি জানিয়েছে আন্দোলনটি।

ছাত্র আন্দোলনের অন্যতম প্রভাবশালী সদস্য ফিলিপ উবোভিচ ব্রিটিশ সাংবাদিক অ্যারন বাস্তানির নেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে এই বক্তব্য তুলে ধরেন। নোভারা মিডিয়ার ওই পডকাস্টে ইসরায়েলের সঙ্গে সার্বিয়ার ভবিষ্যৎ সরকারের সম্পর্কের রূপরেখা কেমন হবে, সে বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গাজা পরিস্থিতির প্রসঙ্গ টেনে ফিলিপ উবোভিচ বলেন, ‘সেখানে যা ঘটছে তা মানবতার ওপর এক কলঙ্ক এবং এটি অত্যন্ত বেদনাদায়ক। আমাদের কর্মসূচিতে স্পষ্টভাবে বলা রয়েছে যে, আমরা ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করব।’
উবোভিচ সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচের ইসরায়েলঘনিষ্ঠ নীতির কঠোর সমালোচনা করেন। সার্বিয়ায় ইসরায়েল-সংশ্লিষ্ট একটি ড্রোন কারখানা স্থাপনকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি প্রকল্পটি বন্ধ করারও আহ্বান জানান।
একটি ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানির সহযোগিতায় গড়ে ওঠা এই ড্রোন সংযোজন কারখানাটি সেপ্টেম্বর মাসে উদ্বোধন করেছিলেন ভুচিচ।
গত ২৫ অক্টোবরের আগাম সংসদীয় নির্বাচনে ‘স্টুডেন্ট লিস্ট’ জয়লাভ করার পর সার্বিয়া এখন একটি রাজনৈতিক পালাবদলের প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময়েই ছাত্র আন্দোলনের নেতার পক্ষ থেকে এই বক্তব্য সামনে এল।
আন্দোলনটির সম্প্রতি প্রকাশিত পররাষ্ট্রনীতি কর্মসূচিতে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সার্বিয়ার নতুন সরকার এখনও আনুষ্ঠানিকভাবে গঠিত হয়নি। ফলে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করা কিংবা ড্রোন কারখানার কার্যক্রম বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.