বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্দানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে এই অন্তর্ভুক্তি ঘটেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরা এবং জাতীয় নির্বাচনে বিজয়ের পর তার রাজনৈতিক নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি এলো। প্রতিষ্ঠানটির ১৮তম বার্ষিক সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাকে তালিকাভুক্ত করা হয়েছে।

এই তালিকায় বাংলাদেশ থেকে তারেক রহমান ছাড়া আরও দুইজন নারী স্থান পেয়েছেন। মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানাকে ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে রাখা হয়েছে।
প্রকাশনাটিতে তারেক রহমানের রাজনৈতিক পরিচয় তুলে ধরে উল্লেখ করা হয়েছে, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে থেকেও দলের সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব পরিচালনা করেন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে তিনি দেশে ফিরে আসেন। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। একই বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি, যার মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয় এবং নির্বাচিত সরকার গঠিত হয়।
তালিকায় স্থান পাওয়া অপর দুই বাংলাদেশির মধ্যে ড. হামিদা হোসেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত মানবাধিকার গবেষক। নারী অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভূমিকার কারণে তিনি দীর্ঘদিন ধরে এই প্রকাশনায় স্থান পেয়ে আসছেন। অন্যদিকে আইনজীবী রাজিয়া সুলতানা রোহিঙ্গা শরণার্থী নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচার নিশ্চিতের তৎপরতার জন্য বৈশ্বিকভাবে পরিচিত।
আরআইএসএসসি বিশ্বজুড়ে প্রায় ২২০ কোটি মুসলিম জনসংখ্যার ওপর ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা মূল্যায়ন করে প্রতি বছর এই তালিকা প্রণয়ন করে থাকে। তালিকার নিয়মানুযায়ী, কেবল শীর্ষ ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে সাজানো হয়। বাকি ৪৫০ জন ব্যক্তিত্বকে রাজনীতি, বিজ্ঞান, ব্যবসা, সংস্কৃতিসহ ১৩টি ভিন্ন বিভাগে ক্রমবিন্যাস ছাড়া রাখা হয়। বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই ক্রমবিন্যাসবিহীন মূল ৪৫০ জনের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এর আগের ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ জনের তালিকায় ৫০তম স্থানে থাকলেও এবারের সংস্করণে তার নাম রাখা হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.