অনলাইনে কেনাকাটা করবে চ্যাটজিপিটি, চালু হলো নতুন ওয়ালেট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের মাধ্যমে অনলাইনে পণ্য খোঁজা এবং সরাসরি ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে নতুন ওয়ালেট ব্যবস্থা চালু করেছে ওপেনএআই। চ্যাটজিপিটির সক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী এখন থেকে ব্যবহারকারীর হয়ে বিভিন্ন ওয়েবসাইটে অর্ডার দেওয়া এবং মূল্য পরিশোধের পুরো কাজটি সম্পন্ন করতে পারবে। এতে ক্রিপ্টোকারেন্সির পরিবর্তে ভিসা, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেসের মতো প্রচলিত ব্যাংক কার্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এআই দিয়ে লেনদেনের বিষয়ে মাস্টারকার্ডের ডিজিটাল কমার্শিয়ালাইজেশন বিভাগের বৈশ্বিক প্রধান শেরি হেইমন্ড বলেন, ‘এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার ব্যবস্থা পেমেন্ট খাতের বিদ্যমান আস্থাকে আরও শক্তিশালী করবে, সেটিকে পাশ কাটিয়ে যাবে না।’ তবে কিছু অনলাইন বিক্রেতার প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয় এআই কার্যক্রম আটকে দিতে পারে কিংবা এমন লেনদেনকে নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত করতে পারে বলে সতর্ক করা হয়েছে। ওপেনএআই ভবিষ্যতে ব্যবহারকারীদের নির্দিষ্ট ব্যয়ের সীমা এবং পণ্যের ধরন নির্ধারণ করে আগাম কেনাকাটার অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে।
এই নতুন ব্যবস্থাটি ওপেনএআইয়ের সার্বক্ষণিক সক্রিয় এআই সহকারী ‘ডটস’-এর মাধ্যমে পরিচালিত হবে। কেনাকাটার ক্ষেত্রে ব্যবহারকারীকে প্রথমে একটি সমর্থিত ব্যাংক কার্ড ওয়ালেটে যুক্ত করতে হবে এবং এআই এজেন্টের প্রদর্শিত অর্ডারের বিবরণ দেখে আঙুলের ছাপ বা মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে অনুমোদন দিতে হবে। অনুমোদন পাওয়ার পর মূল কার্ড নম্বরের বদলে একটি বিকল্প পেমেন্ট টোকেন তৈরি হবে, যা দিয়ে এআই এজেন্ট বিক্রেতার বিদ্যমান চেকআউট ফরমেই পেমেন্ট জমা দেবে। ফলে কার্ডের মূল তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং লেনদেনসংক্রান্ত সুরক্ষা সুবিধা বহাল থাকবে।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে স্ট্রাইপের সঙ্গে যৌথভাবে চ্যাটজিপিটিতে তাৎক্ষণিক কেনাকাটার সুবিধা আনা হলেও সেখানে বিক্রেতাদের আলাদা প্রযুক্তিগত সংযোগের প্রয়োজন হতো। তবে নতুন ওয়ালেটের সুবিধা হলো, যেকোনো সাধারণ ওয়েবসাইটে থাকা বিদ্যমান চেকআউট ব্যবস্থার মাধ্যমেই এআই এজেন্ট কেনাকাটা সারতে পারে। অন্যদিকে গুগল যেখানে তাদের ইউনিভার্সাল কমার্স প্রোটোকল নিয়ে কাজ করছে, সেখানে কয়েনবেস বা সার্কেলের মতো প্রতিষ্ঠানগুলো এআই এজেন্টের জন্য ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিভিত্তিক স্বয়ংক্রিয় লেনদেন প্রযুক্তি তৈরি করছে।
প্রাথমিকভাবে সুবিধাটি কেবল যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী চ্যাটজিপিটি প্রো গ্রাহকদের জন্য সীমিত রাখা হয়েছে। ব্যবহারকারীরা বর্তমানে শুধুমাত্র ডটসের সঙ্গে কথোপকথনের মধ্যে এই সুবিধা পাবেন এবং প্রতিটি কেনাকাটার জন্য ব্যবহারকারীর আলাদা অনুমোদন নেওয়া বাধ্যতামূলক রাখা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.