এনভিডিয়ার নতুন প্রধান বাইরে থেকে খোঁজার তাগিদ
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার জন্য কোম্পানির বাইরে থেকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির ভেতরে বড় ধরনের রদবদল প্রয়োজন বলে মনে করছেন তিনি। রবিবার এক বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

ফক্স নিউজকে বেসেন্ট বলেন, ‘কোম্পানির পরিচালনা পর্ষদ যখন নতুন নেতার সন্ধান করছে, তখন আমার মনে হয় তাদের প্রতিষ্ঠানের বাইরে নজর দেওয়া উচিত। ভেতরে যা কিছু ঘটছিল, তা বিবেচনায় নিলে সেখানে এখন একটি বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে।’
হুয়াংয়ের পদত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে অ্যাপলের নির্বাহী চেয়ারম্যান টিম কুকের নাম প্রস্তাব করেছেন।
হুয়াংকে একজন উদ্ভাবক হিসেবে প্রশংসা করলেও বেসেন্ট যুক্তি তুলে ধরেন যে, প্রযুক্তিগত ক্ষেত্রে শীর্ষ অবস্থান কোনোভাবেই নিয়মনীতি লঙ্ঘনের অজুহাত হতে পারে না। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় ব্যাংকগুলোর তদারকিকারী সংস্থা ‘অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি’ (ওসিসি)-র ফেডারেল নিয়ন্ত্রকরা আর্থিক খাতে একই ধরনের নজরদারি ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট নির্বাহীদের দ্রুত অপসারণ করত।
সিঙ্গাপুরের কাগুজে বা শেল কোম্পানিগুলোর সংশ্লিষ্টতার সতর্কবার্তা এনভিডিয়া উপেক্ষা করেছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি উল্লেখ করেন, চীনে রাজস্ব আয় কমে যাওয়ার পর এবং সিঙ্গাপুরে বিক্রি ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট কিছু আঞ্চলিক বিক্রয় পরিসংখ্যান প্রকাশ করা বন্ধ করে দেয়। সেখানে বিক্রি হওয়া চিপগুলোর মাত্র এক শতাংশ সিঙ্গাপুরে থেকে গিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ পায়।
আইন প্রণয়নের বিষয়ে বেসেন্ট বলেন, ‘আমি মনে করি না যে আমাদের নতুন কোনো আইনের প্রয়োজন আছে। প্রয়োজনীয় সব নিয়ম আমাদের রয়েছে। আমাদের শুধু সেগুলোর সঠিক প্রয়োগ দরকার।’
টানা তিন দশকেরও বেশি সময় নেতৃত্ব দেওয়ার পর ১২ নভেম্বর পদত্যাগ করেন জেনসেন হুয়াং। সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কোম্পানি মেগাস্পিডের সাবেক প্রধান নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি স্বীকার করার পর তিনি এই সিদ্ধান্ত নেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অ্যালিস হুয়াংকে চীনের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে সন্দেহ করার কথা বলা হয়েছে।
গুপ্তচরবৃত্তির এই জল্পনাকে একটি ‘গুজব’ হিসেবে আখ্যা দিয়ে তা নাকচ করে দেন বেসেন্ট। তিনি জানান, আয় বাড়িয়ে দেখানোর উদ্দেশ্যে এনভিডিয়ার করপোরেট সংস্কৃতি সেখানে ‘আপাতদৃষ্টিতে অবৈধ বিক্রিকে’ উৎসাহিত করেছিল কিনা, সেটাই তার প্রধান উদ্বেগের বিষয়। এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদ এবং বহিরাগত আইনজীবীদের কাছে জবাব চেয়েছেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.