আপনি পড়ছেন

সংসদ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি উঠেছে। দেশটির আরব জয়েন্ট লিস্টের সংসদীয় নেতা রোববার এই দাবি জানিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ‘মাফিয়া চক্রের মতো আচরণ’ করার অভিযোগ তোলেন। সম্প্রতি ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে তাদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য উঠে আসার পর তিনি এ দাবি জানান।

নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি
ব্যালট বাক্সে ভোট দিচ্ছেন আইমান ওদেহ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আহমদ তিবি বলেন, চ্যানেল ১২-এর সাংবাদিক ইলানা দায়ানের অনুসন্ধানী প্রতিবেদনটির ওপর ভিত্তি করে অবিলম্বে পুলিশি তদন্ত শুরু করা প্রয়োজন। রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতকে ব্যবহার করে নেতানিয়াহু এবং তার কার্যালয়ের কর্মীরা ‘নির্বাচন চুরির’ চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

আহমদ তিবি লেখেন, ‘এটি মাফিয়া চক্রের মতো আচরণ, যা গণতন্ত্রের ভিত্তিকে ঝুঁকির মুখে ফেলে।’

অ্যাটর্নি জেনারেল ও স্টেট অ্যাটর্নিকে কালক্ষেপণ না করে তদন্ত শুরুর নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি নেতানিয়াহুও নন।’

চ্যানেল ১২-এর অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনের ঠিক আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি দক্ষিণ ইসরায়েলে ইউনাইটেড আরব লিস্ট (রাম) দলের তিন কর্মীর তৎপরতা নিয়ে অভিযোগ জানান। একই সঙ্গে সাবেক এক প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীকে পুলিশের কাছে গোয়েন্দা তথ্যদাতা হিসেবে পরিচয় করিয়ে দেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেই তথ্যের ওপর ভিত্তি করে কোনো প্রকার বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ওই কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ওই কর্মীদের কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও রাম দলের ভাউচার ছিল। এসব ভাউচার দিয়ে ভোটারদের প্রভাবিত করে নির্বাচনে সমর্থন নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছিল।

অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু অত্যন্ত দ্রুততার সঙ্গে এসব অভিযোগ প্রকাশ্যে আনেন এবং নির্বাচনের দিনজুড়ে বারবার তা প্রচার করেন। এই ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে যে নেতানিয়াহুর কার্যালয় থেকেই পুরো বিষয়টি সাজানো হয়েছিল। পরবর্তী সময়ে ‘আরবরা নির্বাচন চুরি করছে’—এমন প্রচারণা জোরালো করতেই এই ঘটনা ব্যবহার করা হয়।

প্রতিবেদনে আরও প্রকাশ পায়, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন শিন বেত প্রধান ডেভিড জিনি। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেন।

এর আগে রোববার দিনের শুরুতে ইয়াশার পার্টির নেতা গাদি আইসেনকোটও তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানান। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্টতা এবং নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠনের অঙ্গীকার করেন।

বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের আলোচনায় থাকা আইসেনকোট নেতানিয়াহু ও তার সহযোগীদের কর্মকাণ্ডকে গণতন্ত্রের জন্য ‘সরাসরি ও তাৎক্ষণিক হুমকি’ হিসেবে আখ্যা দেন। নেতানিয়াহু ক্ষমতায় বহাল থাকা অবস্থায় আরেকটি নির্বাচন আয়োজনের বিষয়েও সতর্ক করেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.