ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্স বাতিল
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে সুপার সিক্স পর্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত তিনটি আসরে এই পর্বটি থাকলেও আগামী আসরে তা আর রাখা হচ্ছে না। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দশটি দল নিয়ে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী আসরগুলোতে অংশ নেওয়া দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হতো এবং এরপর অনুষ্ঠিত হতো সুপার সিক্স পর্ব। দলগুলো মোট ৩৪টি ম্যাচে অংশ নিত এবং সেখান থেকে সেরা দুটি দল মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পেত। তবে সুপার সিক্স পর্ব বাদ দেওয়ায় আগামী বছরের বাছাইপর্বে ম্যাচের সংখ্যা কমে দাঁড়াবে ২৩টিতে।
রবিবার ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভা শেষে জানানো হয়, দশটি দলকে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। এরপর উভয় গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেবে।
গত জুলাইয়ে আইসিসি বোর্ডের অনুমোদন পাওয়া নতুন কাঠামো অনুযায়ী, বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ১৪ দলের মূল টুর্নামেন্টে খেলার টিকিট পাবে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলবে, যার নাম দেওয়া হয়েছে ‘সুপার সিরিজ’। এই সিরিজ থেকে সেরা দলটি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। এছাড়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ থেকে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী মাসে নেপালে অনুষ্ঠিতব্য কোয়ালিফায়ার প্লে-অফের মাধ্যমে। লিগ-২-এর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চারটি দল এবং চ্যালেঞ্জ লিগ থেকে আসা চারটি দল এই প্লে-অফে অংশ নেবে।
একই সঙ্গে ২০২৮ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ার বিস্তারিত কাঠামো প্রকাশ করেছে আইসিসি। টুর্নামেন্টের বাছাইপর্বে মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের পর যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। বাছাইপর্ব থেকে আটটি দল সরাসরি ২০২৮ সালের মূল আসরে খেলার যোগ্যতা পাবে।
চারটি সেমিফাইনালিস্ট দল সরাসরি মূল আসরে জায়গা পাবে। আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব এশিয়া-প্যাসিফিক এবং ইউরোপ—এই পাঁচটি অঞ্চলের সর্বোচ্চ স্থান অর্জনকারী দলও মূল পর্বে খেলবে। তবে এক্ষেত্রে কোনো অঞ্চলের শীর্ষ দল যদি সামগ্রিক বাছাইপর্বের সেরা আটে থাকে, তবে তারা সরাসরি সুযোগ পাবে। কোনো অঞ্চলের শীর্ষ দল যদি নবম থেকে দ্বাদশ স্থানে (গ্রুপে তৃতীয়) থাকে, তবে তারা সেরা আটের মধ্যে থাকা এমন একটি দলের জায়গা নেবে, যারা কোনো আঞ্চলিক চ্যাম্পিয়ন নয়।
কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলোর মধ্য থেকে গ্রুপ পর্বের পারফরম্যান্স, পয়েন্ট, জয় এবং নেট রানরেটের ভিত্তিতে বাকি স্থানগুলো পূরণ করা হবে। নিজ নিজ গ্রুপে সর্বনিম্ন অবস্থানে থাকা দলগুলো মূল বিশ্বকাপে খেলার যোগ্য বিবেচিত হবে না।
অন্যদিকে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাকি দুটি স্থানের জন্য দশটি দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। ২০২৬ সালের আসরে অংশ নেওয়া সত্ত্বেও সরাসরি সুযোগ না পাওয়া নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড সরাসরি এই বৈশ্বিক বাছাইপর্বে অংশ নেবে। তাদের সঙ্গে যুক্ত হবে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য পাঁচটি আঞ্চলিক বাছাই পর্ব থেকে আসা আটটি দল। বৈশ্বিক বাছাইপর্বের শীর্ষ দুটি দল মূল আসরের চূড়ান্ত টিকিট পাবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.