বেন-গভিরকে বাদ দিয়ে ঐকমত্যের সরকার গঠনে রাজি নেতানিয়াহু
জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরের দলকে বাদ দিয়ে একটি ঐকমত্যের সরকার গঠনে রাজি আছেন ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগীরা। রবিবার দেশটির দৈনিক ‘ইসরায়েল হাইয়োম’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের প্রতিনিধি দলের কাছে নেতানিয়াহুর সহযোগীরা এ বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, একটি বৃহত্তর জোট গঠনের বিষয়ে আলোচনা শুরু হলে লিকুদ পার্টি কট্টর ডানপন্থী দল ওতজমা ইহুদিতকে (জিউইশ পাওয়ার) সরকারে নেওয়ার জন্য কোনো চাপ দেবে না। আইজেনকোটের ব্লকের নেতাদের নেতানিয়াহুর ঘনিষ্ঠরা আরও জানান, ওয়াশিংটনও ওতজমা ইহুদিত দলকে সরকারের বাইরে রাখার দাবি জানাচ্ছে।
তবে বিরোধী শিবিরের কাছে এমন কোনো বার্তা পাঠানোর কথা সরাসরি অস্বীকার করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
এদিকে ওতজমা ইহুদিত দলের আইনপ্রণেতা টালি গতলিব বলেছেন, এই প্রতিবেদন নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে তাদের দলের পূর্ববর্তী আশঙ্কাই নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটির কাছে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘নতুন আর কী ঘটল? নির্বাচনি প্রচারণার সময়েই আমরা বলেছিলাম যে, প্রধানমন্ত্রী ওতজমা ইহুদিতকে বাদ দিয়ে আইজেনকোটের সঙ্গে একটি ঐকমত্যের সরকার গঠনের পথ খুঁজছেন।’
তবে এই প্রস্তাবটি নির্বাচনের সময় দেওয়া নেতানিয়াহুর প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। নির্বাচনের সময় তিনি বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচসহ ডানপন্থী মিত্রদের সঙ্গে রাজনৈতিক ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটাতে আইজেনকোট যখন নতুন জোট সরকার গঠনের জোর চেষ্টা চালাচ্ছেন, তখনই নেতানিয়াহুর পক্ষ থেকে এই সমঝোতার সুর পাওয়া যাচ্ছে। আইজেনকোট আগেই জানিয়েছিলেন, তার ঘোষিত নীতিগুলো মেনে নিলে এবং কট্টরপন্থী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই কেবল লিকুদ পার্টি তার নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারে।
এর আগে ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে বর্তমানে আইজেনকোটের ব্লকের হাতে রয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর ব্লকের রয়েছে ৫৩টি এবং আরব দলগুলোর হাতে রয়েছে ১৯টি আসন। ফলে কোনো পক্ষের পক্ষেই এককভাবে সরকার গঠন করা সম্ভব হচ্ছে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.