নেতানিয়াহুর সঙ্গে সরকার গড়বে না আইজেনকটের জোট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য প্রকাশ পাওয়ায় তার লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেছে। সোমবার ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের জোটের সূত্র ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-কে এ কথা জানায়।

তারা এই ঘটনাকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেন। একই সঙ্গে তারা শিন বেতের প্রধান ডেভিড জিনি ও মোসাদের প্রধান রোমান গফম্যানের অপসারণ দাবি করেন।
আইজেনকট বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন। তার জোটে বিরোধী রাজনীতিবিদ নাফতালি বেনেট, ইয়াইর গোলান ও আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলোও রয়েছে।
সম্প্রচারমাধ্যম কান জানায়, গত সপ্তাহে নেসেটের শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর ওপর নেতানিয়াহুর আক্রমণের কারণে সমঝোতার সম্ভাবনা আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ইরান বিষয়ে আলোচনার জন্য গফম্যানের যুক্তরাষ্ট্র সফরও উত্তেজনার আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রচারমাধ্যমটি জানায়, ওই সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হলেও আইজেনকটকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ রোববার জানায়, ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইউনাইটেড আরব লিস্টের (রা’আম) কর্মীদের গ্রেপ্তার করতে পুলিশকে তথ্য দিয়েছিল নেতানিয়াহুর কার্যালয়।
তদন্ত অনুযায়ী, আগে তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করার বিষয়ে এক গোয়েন্দা কর্মকর্তার সতর্কবার্তা সত্ত্বেও পুলিশ পদক্ষেপ নেয়। পরে ওই উৎসকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সাবেক সহযোগী হিসেবে শনাক্ত করা হয়।
চ্যানেলটি আরও জানায়, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের সন্দেহের কথা উল্লেখ করে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন জিনি। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই অনুমতি দেননি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.