আপনি পড়ছেন

সামরিক খাতে ব্যয় না বাড়িয়ে হাসপাতাল ও শিক্ষা খাতে রাষ্ট্রীয় অর্থ বরাদ্দের জোর দাবি জানিয়েছেন পোল্যান্ডের যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। তাদের এই কর্মসূচি রাশিয়ার স্বার্থ রক্ষা করতে পারে—এমন সমালোচনাও পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন আয়োজকরা। শুক্রবার রাজধানী ওয়ারশর কেন্দ্রস্থলে জড়ো হয়ে এই দাবি জানান তারা।

পোল্যান্ডে যুদ্ধবিরোধী বিক্ষোভ: অস্ত্র নয়, হাসপাতালে বরাদ্দের দাবি
ওয়ারশতে যুদ্ধবিরোধী বিক্ষোভকারী

শহরের পুরোনো অংশের কাছে পিলসুদস্কি স্কয়ারে ওয়ারশ গ্যারিসন কমান্ড সদরদপ্তরের সামনে প্রায় ১০০ বিক্ষোভকারী সমবেত হন। এ সময় তারা ‘বাধ্যতামূলক সামরিক নিয়োগ নয়’ বলে স্লোগান দেন। একই সঙ্গে তারা ইউরোপে ক্রমবর্ধমান সামরিকায়ন বন্ধ এবং প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির লাগাম টানার আহ্বান জানান।

‘বাধ্যতামূলক নিয়োগ নয়! বোমার বদলে হাসপাতাল চাই!’—এই স্লোগানে বিক্ষোভের ডাক দেয় বামপন্থি কয়েকটি যুব সংগঠনের জোট। এর মধ্যে ‘ইয়াং ওয়ার্কার্স ইনিশিয়েটিভ’, ‘ইয়াং এগেইনস্ট ওয়ার’ এবং ‘সারভনি ফ্রন্ট’ (রেড ফ্রন্ট) রয়েছে।

বাধ্যতামূলক সামরিক নিয়োগ, পুনরায় অস্ত্রসজ্জা এবং জরুরি নাগরিক সেবা খাত থেকে অর্থ সরিয়ে প্রতিরক্ষা শিল্পে ব্যয় করার বিরুদ্ধে ইউরোপজুড়ে গড়ে ওঠা যুব আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। আনাদোলুকে দেওয়া বক্তব্যে অধিকারকর্মী রোজ ফিলিপ বলেন, ‘আমাদের যুদ্ধের বদলে হাসপাতাল ও স্কুলে অর্থায়ন শুরু করা প্রয়োজন। কোথাও না কোথাও থেকে তো শুরু করতেই হবে, আর আমরা ঠিক সেটাই করছি।’

বিক্ষোভকারীদের যুক্তি, ইউরোপীয় সরকারগুলো পুনরায় সমরাস্ত্র সংগ্রহে শত শত কোটি অর্থ অপচয় করছে। অথচ জনসেবা, আবাসন এবং শিক্ষা খাত প্রয়োজনীয় বরাদ্দের অভাবে ধুঁকছে।

তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে বিক্ষোভকারীদের অবস্থান এবং ইউরোপের সামরিকায়নে ন্যাটোর ভূমিকা নিয়ে মাত্রাতিরিক্ত মনোযোগ দেওয়ায় আন্দোলনটি সমালোচনার মুখে পড়েছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে পোলিশ অনুসন্ধানী গণমাধ্যম ওকো ডট প্রেস (OKO.press) এই বিক্ষোভের পেছনের সংগঠনগুলো নিয়ে প্রশ্ন তোলে। প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসনকে এড়িয়ে গিয়ে সামরিক উত্তেজনা বৃদ্ধির সম্পূর্ণ দায় ন্যাটোর ওপর চাপানোর এই প্রবণতা ক্রেমলিনের প্রচারণার সুরের সঙ্গেই মিলে যায়।

প্রতিবেদনে আরও উদ্বেগ প্রকাশ করা হয়, বিক্ষোভকারীদের উদ্দেশ্য যা-ই হোক না কেন, ইউরোপীয় প্রতিরক্ষা ও ইউক্রেনকে সামরিক সহায়তার প্রতি সাধারণ মানুষের সমর্থন দুর্বল করে এই কর্মসূচি শেষ পর্যন্ত মস্কোর স্বার্থেই কাজ করতে পারে।

অন্যান্য রাজনৈতিক শক্তি এই বিক্ষোভকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন সারভনি ফ্রন্টের সঙ্গে যুক্ত আয়োজক ফিলিপ স্তোজানোভস্কি। আনাদোলুকে তিনি বলেন, ‘বিক্ষোভ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা কোনো না কোনো পক্ষ সব সময়ই করবে, তবে এটি এখনো একটি গণতন্ত্র।’

আয়োজকরা স্পষ্ট করে জানান, তাদের এই অভিযান সরাসরি সামরিকায়ন ও বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরুদ্ধে। এই সংঘাতের সঙ্গে যুক্ত কোনো সরকারের সমর্থনে তারা মাঠে নামেননি।

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপের বিভিন্ন সরকার যখন প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়াচ্ছে, তখন সমরাস্ত্র সংগ্রহের সামাজিক ক্ষতি নিয়ে ইউরোপের উগ্র বামপন্থি অংশগুলোর মধ্যে বাড়তে থাকা বিতর্ককেই এই বিক্ষোভ সামনে এনেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.