আপনি পড়ছেন

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর আন্তর্জাতিক নীতিমালা প্রণয়নে অগ্রগতির প্রশংসা করেছেন জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান। সদস্য রাষ্ট্রগুলো অবিলম্বে একটি আইনগত বাধ্যতামূলক চুক্তির শর্তে পৌঁছাতে ব্যর্থ হলেও অস্ত্র নিয়ন্ত্রণে দুই বছর মেয়াদী প্রক্রিয়া শুরু করতে একমত হয়েছে।

স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে অগ্রগতির ইঙ্গিত জাতিসংঘের
জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান ইজুমি নাকামিৎসু

জেনেভায় কনভেনশন অন সারটেইন কনভেনশনাল ওয়েপনসের (সিসিডব্লিউ) পাঁচ দিনব্যাপী সপ্তম পর্যালোচনা সম্মেলন শেষে শনিবার ভোরে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চ প্রতিনিধি ইজুমি নাকামিৎসু। তিনি সমঝোতার সীমাবদ্ধতাগুলো স্বীকার করে একে একটি ‘উল্লেখযোগ্য অর্জন’ হিসেবে অভিহিত করেন।

তিনি উল্লেখ করেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২০২৬ সালের মধ্যে একটি আইনগত বাধ্যতামূলক রূপরেখা নিয়ে আলোচনা সম্পন্ন করার আহ্বান জানিয়েছিলেন। এর পাশাপাশি তিনি বলেন, ‘অন্তত আগামী দুই বছরের মধ্যে বিস্তারিত রূপরেখা তৈরির একটি নির্দেশনা উচ্চ পর্যায়ের পক্ষগুলোর হাতে রয়েছে।’

নাকামিৎসু আরও বলেন, ‘একটি আইনগত বাধ্যতামূলক চুক্তি অর্জনের পথ বা সম্ভাবনা এখনো উন্মুক্ত রয়েছে; এটি বন্ধ হয়ে যায়নি।’

তিনি জোর দিয়ে উল্লেখ করেন, এই সমঝোতাটি পরবর্তী কাজের সূচনা মাত্র। প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্রগুলোকে ‘সবচেয়ে কার্যকর’ আইনি কাঠামো অনুসরণ করার আহ্বান জানান তিনি।

এই নতুন দুই বছর মেয়াদী নির্দেশনার আওতায় সরকারি বিশেষজ্ঞদের একটি দল আন্তর্জাতিক রূপরেখা তৈরি করবে। একই সাথে এটি কোনো বাধ্যতামূলক প্রটোকল হবে কি না, সে বিষয়ে তাদের আইনি মতামত ও সুপারিশ দেবে।

সম্মেলনের সভাপতি ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জুলিয়েন থরনিক্রফ্ট নাকামিৎসুর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এক দশকেরও বেশি সময় ধরে চলা আলোচনার পর এই ফলাফলকে একটি ‘উল্লেখযোগ্য অর্জন’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘এই সম্মেলনের সভাপতি এবং সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে আমি এই ফলাফলে বিশেষভাবে আনন্দিত। দশ বছরেরও বেশি সময় আলোচনার পর সিসিডব্লিউ অবশেষে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার ওপর একটি আন্তর্জাতিক রূপরেখা তৈরির কাজ শুরু করতে সম্মত হয়েছে, যা পরবর্তী দুই বছর ধরে পরিচালিত হবে।’

তবে বিশ্বজুড়ে সংঘাত ও বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আইনি মতবিরোধের কারণে সম্মেলনটি কনভেনশনের বাস্তবায়ন পর্যালোচনা করতে ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেন নাকামিৎসু।

এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) শনিবার জানায়, আইনগত বাধ্যতামূলক চুক্তির বিষয়ে অবিলম্বে আলোচনা শুরুর যে সুযোগ তৈরি হয়েছিল, তা হারিয়েছে এই সম্মেলন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য আইনগত বাধ্যতামূলক কাঠামোর বিষয়ে তাত্ক্ষণিক আলোচনার নির্দেশনায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে এই পর্যালোচনা সম্মেলন। সংস্থাটির মতে, একটি সুযোগ হাতছাড়া হলেও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত অস্ত্রের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আইসিআরসি জানায়, যেসব অস্ত্র অনিয়ন্ত্রিত বা সরাসরি মানুষকে লক্ষ্যবস্তু করে, সেগুলো নিষিদ্ধ করে অবিলম্বে একটি বাধ্যতামূলক নীতিমালা তৈরি করা উচিত। একই সাথে অন্যান্য স্বয়ংক্রিয় অস্ত্রের উন্নয়ন ও ব্যবহার সীমিত করার তাগিদ দিয়েছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, গত মাসে অনুমোদিত জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম কমিটির প্রস্তাবনায় ১৬৩টি দেশের যে সম্মিলিত দাবি উঠেছিল, একটি রূপরেখা নিয়ে আলোচনা চালিয়ে রাষ্ট্রগুলোর সেই লক্ষ্য পূরণ করা আবশ্যক।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.