আপনি পড়ছেন

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফেরার অনুমতি দেওয়া হবে না বলে জা‌নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: প্রত্যর্পণ ছাড়া শেখ হা‌সিনাকে ফেরার অনুমতি দেওয়া হবে না
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির

হুমায়ুন ক‌বির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত‌্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দে‌খে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘‌শেখ হা‌সিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব। ব্যস, এটুকুই।’

ব্রিফিংয়ের শুরুতে আমন্ত্রিত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষে যে অবস্থান, সেটি বিদেশিদের জানানো হয়েছে।

দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে হুমায়ুন কবির অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

প্রতিমন্ত্রী বলেন, আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের জনগণের সঙ্গে এই সরকারের অবস্থান অত্যন্ত মজবুত। জনগণকে আস্থায় নিয়েই আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা মনে করছে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু উল্টো তারাই আতঙ্কিত হচ্ছে। আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং সন্ত্রাসীদের নিয়ে মানুষ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ড দেখতে চায় না। জনগণই এখন তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।

কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সরকারের প্রায় ৯ মাস হয়ে গেছে। সরকারের বিভিন্ন নীতি ও দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি বন্ধুদের অবহিত করতেই এই আয়োজন। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী। সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখতে চায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার আরও কঠোর অবস্থানে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।

ব্রিফিংয়ে অংশ নেন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.