আপনি পড়ছেন

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ‘ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী মোহ’ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। ইউরোপীয় দেশগুলো এই সংঘাত নিরসনে অত্যন্ত সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিচ্ছে বলেও স্পষ্ট অবস্থান প্রকাশ করেছে দেশটি।

পুতিনকে ‘সাম্রাজ্যবাদী মোহ’ ত্যাগের আহ্বান ফ্রান্সের
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদন অনুযায়ী, টিএফওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এ বিষয়ে কথা বলেন। তিনি শান্তি আলোচনায় ইউরোপ অংশ নিচ্ছে না মর্মে রাশিয়ার চালানো ‘অপপ্রচার’ এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক করেন। বুধবার তিনি জানান, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন সংকট নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় গভীরভাবে যুক্ত রয়েছে। এমনকি চীন, ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের মুখে রাশিয়াও এখন ইউরোপের সঙ্গে আলোচনায় যুক্ত হতে বাধ্য হয়েছে।

বারো বলেন, ‘এর জন্য ভ্লাদিমির পুতিনকে তার ঔপনিবেশিক এবং সাম্রাজ্যবাদী মোহ ত্যাগ করতে হবে, কারণ আমরা এটি কখনোই মেনে নেব না।’ এ সময় তিনি পুতিনের বিরুদ্ধে ধারাবাহিক ‘হামলা ও হয়রানির’ মাধ্যমে ইউরোপের ঐক্য বিনষ্ট করার চেষ্টার অভিযোগ তোলেন।

ইউক্রেনের সীমান্তের বাইরে সম্প্রতি রুশ জাহাজে হামলার প্রেক্ষাপটে দেশটির আত্মরক্ষার অধিকারের পক্ষে সাফাই গান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা নিজেদের রক্ষা করছে। দিনের আলোতেও বেসামরিক নাগরিকসহ তাদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। নিজেদের তাদের অবস্থানে বসিয়ে ভাবুন। কোনো দখলদার শক্তি যদি প্রতিদিন এবং প্রতি রাতে আমাদের ওপর বোমা বর্ষণ করত, তবে আমরা কী করতাম? আমরা অবশ্যই নিজেদের রক্ষা করতাম।’

এর আগে সোমবার লিবিয়া উপকূলে দুটি রুশ জাহাজে হামলার দায় স্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া শনিবার বাল্টিক সাগরে একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়। অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাতে কিয়েভ অঞ্চলে রাশিয়ার বর্বরোচিত হামলায় অন্তত ১৫ জন নিহত হন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.