সুইস দূতকে বহিষ্কার করল উত্তর কোরিয়া
একটি আন্তর্জাতিক শিশুশিবিরের ওপর নিষেধাজ্ঞা আরোপের জেরে সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের প্রধানকে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া। দেশ ছাড়ার জন্য তাকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সুইস কূটনৈতিক কার্যালয়ের প্রধান সিলভাইন অ্যাসটিয়ারকে তলব করে অবিলম্বে তাদের কার্যালয় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার সোংদোওন আন্তর্জাতিক শিশুশিবিরের ওপর সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। পিয়ংইয়ং এই পদক্ষেপকে স্পষ্টতই একটি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে আখ্যায়িত করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার (ডিপিআরকে) পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপিআরকে-তে নিযুক্ত সুইস কূটনৈতিক কার্যালয়ের প্রধানকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে।’
সেখানে আরও বলা হয়, ‘ডিপিআরকে-এর সার্বভৌম অধিকার এবং এর নাগরিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো পদক্ষেপ আমরা কখনোই মেনে নেব না।’
এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়া এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে সম্প্রতি পুনরায় চালু করা সুইস কূটনৈতিক কার্যালয়টি বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও সতর্ক করে দেশটি।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবং ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ো জং দাবি করেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে সুইজারল্যান্ড এই শিশুশিবিরকে তাদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
উল্লেখ্য, কূটনৈতিক কার্যালয়টির পুনর্বহাল অনুষ্ঠানে অংশ নিতে গত মাসে পিয়ংইয়ং সফর করেছিলেন সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস। তার সফরের কয়েক সপ্তাহের মাথায় এই নিষেধাজ্ঞার ঘটনা ঘটে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.