পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন তাদের পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদারে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে। এজন্য দ্রুত প্রতিক্রিয়া বাহিনী গঠন, ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা জোরদার ও কঠোর ভিসা নীতি কার্যকরের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য তুলে ধরেন।

ইউরোপীয় পার্লামেন্টে অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসন বিষয়ক ইউরোপীয় কমিশনার ম্যাগনাস ব্রুনার বক্তব্য দেন। তিনি জানান, অভিবাসনকে অস্ত্র হিসেবে ব্যবহার, ড্রোন নজরদারি, সাইবার হামলা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।
তিনি আরও জানান, ফিনল্যান্ড থেকে বুলগেরিয়া পর্যন্ত ইউরোপের সীমান্তরক্ষীদের সাথে ফ্রনটেক্সের ছয় শতাধিক কর্মকর্তা বর্তমানে কাজ করছেন। সদস্য দেশগুলোর অনুরোধের ভিত্তিতে প্রস্তাবিত দ্রুত প্রতিক্রিয়া বাহিনীকে যেকোনো সময় মোতায়েন করা যাবে।
ড্রোন হুমকি প্রসঙ্গে ব্রুনার বলেন, ‘ড্রোন পুরো ইউরোপের জন্যই একটি সমস্যা এবং এটি মোকাবেলায় যৌথ পদক্ষেপ প্রয়োজন।’ তিনি জানান, শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন একটি ড্রোন প্রতিরোধবিষয়ক উৎকর্ষ কেন্দ্র চালু করবে এবং বাল্টিক অঞ্চলে বড় আকারের ড্রোন মহড়ার আয়োজন করা হবে।
সীমান্ত নজরদারি ও ড্রোন প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য ইতোমধ্যে প্রায় ৫০ কোটি ইউরো বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া কৃষ্ণসাগরে বুলগেরিয়া ও রোমানিয়ার একটি সামুদ্রিক নিরাপত্তা হাব তৈরির গতি বাড়াতে পাঁচ কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে রুশ ভিসা আবেদনকারীদের জন্য অতিরিক্ত নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রেখে সোমবার নিজেদের নির্দেশিকা হালনাগাদ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ব্রুনার বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদের ইউরোপে কোনো স্থান নেই।’ রুশ যোদ্ধাদের শনাক্ত করতে এবং তাদের ওপর বিধিনিষেধ আরোপে সদস্য দেশগুলোকে আরও আইনি ও প্রাতিষ্ঠানিক সুযোগ দেওয়া হবে।
তিনি জানান, আগামী বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের ভিসা নীতি সংশোধন করা হবে। এর মাধ্যমে ‘শত্রুভাবাপন্ন তৃতীয় দেশের নাগরিকদের’ ওপর সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা সম্ভব হবে।
ইউরোপীয় ইউনিয়নের নতুন এন্ট্রি-এক্সিট ব্যবস্থা নিয়ে ব্রুনার বলেন, নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থার মাধ্যমে ২৫ কোটি মানুষের আসা-যাওয়া নিবন্ধিত হয়েছে। এ প্রক্রিয়ায় ভুয়া বা ভুল নথিপত্রধারী প্রায় ৮৫ হাজার মানুষকে আটকানো হয়েছে। এছাড়া ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন ৭০ হাজারের বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘রাশিয়া, বেলারুশ কিংবা অন্য কেউ আমাদের নিজস্ব মূল্যবোধ ও আশ্রয়ের অধিকারকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করুক, ইউরোপীয় ইউনিয়ন তা কিছুতেই মেনে নেবে না।’ তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন মেনে একটি জরুরি প্রতিক্রিয়া রূপরেখা তৈরি করছে জোটটি।
সীমান্তবর্তী দেশগুলোকে আশ্বস্ত করে ব্রুনার অঙ্গীকার করেন, ‘আপনারা নিশ্চিতভাবেই একা লড়াই করবেন না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.