আপনি পড়ছেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন চুক্তি ও যুক্তরাজ্যে ইইউ শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর প্রস্তাব নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক বিতর্কে জড়িয়েছেন। বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে (পিএমকিউ) তাদের মধ্যে এ বিতর্ক হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার চ্যালেঞ্জ
কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক

যুক্তরাজ্য ও ইইউর সম্পর্ক পুনর্গঠনের চলমান চুক্তির মধ্যে টিউশন ফি কমানোর প্রস্তাব অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট করতে প্রধানমন্ত্রী বার্নহ্যামের ওপর চাপ দেন ব্যাডেনক। একই সঙ্গে এই আর্থিক বোঝা তহবিল সংকটে থাকা বিশ্ববিদ্যালয়গুলো বহন করবে নাকি করদাতাদের ওপর চাপবে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

জবাবে বার্নহ্যাম জানান, টিউশন ফির বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘তরুণদের যাতায়াত সুবিধা, খাদ্য রপ্তানি ও নিঃসরণ বাণিজ্য চুক্তির বাইরে এটি একটি পৃথক কাগজে রয়েছে।’ তিনি আরও জানান, ইইউর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্রিটিশ শিক্ষার্থীদের সমপরিমাণ ফি যেন তাদের শিক্ষার্থীরা দিতে পারেন, সেই প্রস্তাব দিয়েছে ইইউ। তবে বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে। এ প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন শুক্রবার জানান, এ বিষয়ে একটি সমাধান মিলবে বলে তিনি আশাবাদী।

আলোচ্য চুক্তির সামগ্রিক কাঠামোর ওপর গুরুত্ব দেওয়ার জন্য ব্যাডেনকের প্রতি আহ্বান জানান বার্নহ্যাম। এই প্যাকেজটিকে বর্তমান পার্লামেন্টের ‘সবচেয়ে বড় প্রবৃদ্ধির পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন তিনি।

এর আগে সোমবার বার্নহ্যাম জানিয়েছিলেন, লেবার পার্টির পক্ষ থেকে ইউরোপ নিয়ে কোনো বাড়াবাড়ি করা হবে না। তা সত্ত্বেও সরকারের ইইউ নীতির বিস্তারিত বিষয় নিয়ে চ্যালেঞ্জ অব্যাহত রাখেন ব্যাডেনক। শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক সম্মেলনের পর নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি, তরুণদের যাতায়াত এবং অভিবাসন খাতে সহযোগিতা জোরদারে সম্মত হয় ইইউ ও যুক্তরাজ্য।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.