আপনি পড়ছেন

ইয়েমেনের তিনটি প্রদেশে সশস্ত্র গোষ্ঠী হুথিদের ৫০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সময়ে রাজধানী সানা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই চলছে। যুদ্ধ পরিস্থিতি মারাত্মক রূপ নেওয়ায় গত আগস্ট থেকে দেশটিতে হতাহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইয়েমেনে হুথিদের ৫০ সামরিক লক্ষ্যবস্তুতে সৌদি জোটের হামলা, সানার কাছে তুমুল লড়াই
ইয়েমেনের রণক্ষেত্রে সরকারি বাহিনীর সেনাসদস্য

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুথিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় সানা, পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদাহ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে ৫০টি ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ গুঁড়িয়ে দেওয়া হয়।

এই সামরিক পদক্ষেপের আগে বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের জাজানে একটি তেল শোধনাগারে হামলা চালায় হুথিরা। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, ওই হামলায় একজন নেপালি কর্মী নিহত হন এবং বিভিন্ন দেশের বেশ কয়েকজন কর্মী আহত হন। এই ঘটনার পর জোট বাহিনী হুদাইদাহ এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংসের দাবি করে, যা দিয়ে জাজানের শোধনাগারে হামলা চালানো হয়েছিল। বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আল-মালিকি।

এদিকে রাজধানী সানার অদূরে সংঘাত আরো তীব্র রূপ নিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সানা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মারিব প্রদেশের মাজজার জেলার মাহজাম মাস এলাকায় উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। গত জুলাই মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এই প্রথম সানা থেকে রণক্ষেত্রের দূরত্বের সুনির্দিষ্ট তথ্য জানাল সেনাবাহিনী। এছাড়া উত্তরাঞ্চলীয় আল-জাওফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশেও পাল্টাপাল্টি বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় সরকারি বাহিনী সম্প্রতি ৭৬৭টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ৩০টি বিমান হামলা, ৬৬৫টি আর্টিলারি শেলিং এবং ড্রোন ও রকেট হামলা রয়েছে। এসব অভিযানে বহু হুথি যোদ্ধা হতাহত হয়েছে এবং প্রচুর সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। বিপরীতে, হুথি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানায়, সানার বনি আল-হারিথ এলাকায় একটি আলু প্রক্রিয়াকরণ কারখানা ও গুদামে বিমান হামলা চালানো হয়েছে।

চলমান এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এক মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানায়, জুলাই মাসে সংঘাত বেড়ে যাওয়ার পর উভয় পক্ষের অনুরোধে প্রথমবারের মতো নিহতদের মরদেহ বিনিময় সম্পন্ন হয়েছে। গত ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়, যেখানে হুথি নিয়ন্ত্রিত ধামার ও সরকারের নিয়ন্ত্রিত লাহেজের মধ্যে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.