পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৮ সেনার
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দুর্গম এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট নয়জন সামরিক সদস্য ছিলেন। তাদের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকা (ভিআরএইএম) এলাকায় একটি উদ্ধার অভিযানে অংশ নিতে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে সানাবাম্বা শহরের কাছে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ এবং আরোহীদের সন্ধান পাওয়া যায়।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা নয়জনের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া পাইলট এনজো এসপিনোজা রোককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিআরএইএম অঞ্চলটি পেরুর অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত বিভিন্ন অপরাধী চক্র সেখানে সক্রিয়। এ ছাড়া সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যদের তৎপরতাও রয়েছে ওই এলাকায়। অঞ্চলটি দেশটির সবচেয়ে বড় কোকা চাষের কেন্দ্র হিসেবেও পরিচিত।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার রাতে তিন সেনাসদস্যকে উদ্ধারের অভিযানে যাওয়ার পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান চালিয়ে সেটির অবস্থান শনাক্ত করা হয়। নিহত আটজনের মধ্যে ওই তিন সেনাসদস্যও রয়েছেন। তবে তাদের উদ্ধারের প্রয়োজন কেন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
এদিকে পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
পেরুতে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.