আপনি পড়ছেন

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ঠজনদের পৃষ্ঠপোষকতা এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগে শোকজ নোটিশ পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সুসম্পর্ক, এমপি পুত্রকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির
আবুল কাউসার আশা

গত ২৬ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত এই নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়। নোটিশের অনুলিপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরেও পাঠানো হয়েছে। হোয়াটসঅ্যাপে নোটিশ পাওয়ার পর লিখিত জবাব পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিযুক্ত নেতা।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, আবুল কাউসার আশা দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও বিগত আওয়ামী লীগ সরকারের বিতর্কিত ওসমান পরিবারের অনুসারীদের বিভিন্ন মিছিল-সমাবেশে গুরুত্ব দিচ্ছেন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করছেন। এতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগ তোলা হয়। এ ধরনের কর্মকাণ্ড দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি করছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে সুনির্দিষ্টভাবে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারের নাম উল্লেখ করা হয়েছে। তাদের সঙ্গে আশার বিভিন্ন যৌথ ছবিকে প্রমাণ হিসেবে তুলে ধরে বলা হয়, এসব তৎপরতা বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের মধ্যে বিরূপ মনোভাবের জন্ম দিয়েছে।

আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার বাবা অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি সংসদ সদস্যের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

নোটিশের জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করে আবুল কাউসার আশা বলেন, আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি এবং তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। হাবিবুর রহমানকে বিএনপির বন্দর উপজেলা আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়া আইয়ুব মেম্বার প্রসঙ্গে আশা বলেন, তিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনার কারণে তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছিল।

দলীয় কোন্দল ও পাল্টা অভিযোগ তুলে আশা আরও বলেন, ৫ আগস্টের পর কিছু ব্যক্তি মামলা-বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসর ও মাদক ব্যবসায়ীদের জামিনের ব্যবস্থা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন দাবি করে পুরো অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.