তিন মন্ত্রীসহ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের তিন সদস্য এবং পুলিশের এক শীর্ষ কর্মকর্তা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

নিজের আক্রান্তের বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম। সেইসঙ্গে জনগণকে এই ভাইরাস থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
আক্রান্ত তিন মন্ত্রী হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী বতসে ক্যান্দে, পাবলিক অর্ডার মন্ত্রী মারিও ফাম্বে ও আঞ্চলিক সংহতি মন্ত্রী মনিকা বইরো। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও দেওনা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া দেশটির সিনিয়র পুলিশ কমিশনার বিয়ম নানচোনগো কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। সেইসঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা অনেক সরকারি কর্মকর্তা, কর্মচারীর নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী নাবিয়াম ফেসবুকে লিখেছেন, তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তিনি ভালো আছেন এবং বাড়িতে আছেন।

জনগণের উদ্দেশে তিনি লিখেছেন, ভাইরাসটি ছোঁয়াচে এবং খুব সহজেই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। তাই নিজের ও পরিবারের সদস্যদের জীবন রক্ষায় যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গিনি বিসাউয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই শতাধিক মানুষ। এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর