সতীনকে বিজয়ী করতে মাঠে দুই নারী
- Details
- by নিজস্ব প্রতিবেদক
আমাদের সমাজে প্রচলিত ধারণা হলো, সতীন মানেই একে অপরের শত্রু। প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ আরো কত কী। তবে সাধারণ এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন শাহিনা বেগম, আকলিমা বেগম ও রত্না বেগম। তারা একে অপরের সতীন। সংসার জীবনে তারা মিলেমিশে তো চলছেনই, এবার আসন্ন ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচনে বড় জা শাহিনার পক্ষে প্রচার চালাতে কোমড় বেঁধে নেমেছেন বাকি দুই জন।
পঞ্চগড়ে সতীনকে বিজয়ী করতে মাঠে দুই নারী
জানা যায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪ নং রাধানগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়বেন শাহিনা বেগম। এ জন্য আগাম প্রচারণা শুরু করেছেন তিনি। আর বড় সতীনকে জেতাতে প্রচারণায় নেমেছেন বাকি দুই জন। একই সঙ্গে রয়েছেন স্বামী দেলোয়ার হোসেন। নির্বাচন কমিশন, ইসি, ঘোষিত তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর পঞ্চগড় জেলার সদর ও আটোয়ারী উপজেলায় ইউপি অনুষ্ঠিত হবে।
আলোচিত তিন সতীনের দাবি, শুধু নির্বাচন উপলক্ষেই নয়, বরং তাদের তিন জনের মধ্যে মধুর সম্পর্ক রয়েছে আগে থেকেই। এ ব্যাপারে স্থানীয়রাও জানান, তিন সতীনের সংসার হলেও তারা সুখে-শান্তিতেই রয়েছে। কোনো দিনও বিবাদে জড়াননি। আসন্ন নির্বাচনে বড় সতীনের জয়ের ব্যাপারেও আশাবাদী তারা।
পঞ্চগড়ে সতীনকে বিজয়ী করতে মাঠে দুই নারী
এ বিষয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হতে যাওয়া শাহিনা বেগম বলেন, তারা তিন সতীন সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ান। তাদের মধ্যে বড় ধরনের কোনো ঝামেলা নেই। এবারের নির্বাচনে স্বামী ও দুই সতীনের পরামর্শেই অংশ নিতে যাচ্ছেন। ভোট উপলক্ষে আগাম প্রচারণায় অনেকটাই সহযোগিতা করছেন এলাকার মানুষ। ইনশাল্লাহ জয়ী হবেন বলে জানান তিনি।
মেঝো সতীন আকলিমা বেগম এ বিষয়ে বলেন, তার স্বামী তিনটা বিয়ে করেছেন। সবাই একসঙ্গে থাকেন। এবারের ইউপি নির্বাচনে তার আপা তথা বড় সতীন অংশ নিচ্ছেন। তাকে জয়যুক্ত করতেই একসঙ্গে প্রচারণা চালাচ্ছেন তারা।
অপরদিকে, সবচেয়ে ছোট সতীন রত্না বেগম বলছেন, তারা স্বামীসহ তিন সতীন মিলে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এলাকার মানুষ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। এ নিয়ে এলাকায় অনেক সাড়া পড়েছে। আশা করছেন, এলাকাবাসী তাদের প্রার্থীকে ভোট দেবেন।
উল্লিখিত তিন সতীনের স্বামী হলেন দেলোয়ার হোসেন। তিনি একজন মৎস্য চাষী। এক মেয়ে ও তিন ছেলের এই জনকের দাবি, তিন সতীন একসঙ্গে বসে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। বাকি দুই জন শাহিনাকে সমর্থন দিয়েছে।
দেলোয়ার হোসেন বলছেন, তার প্রথম স্ত্রী শাহিনা বেগমের পক্ষে জনগণের সমর্থন রয়েছে। তাদের পরিবারের সঙ্গে আছেন স্থানীয় ভোটাররাও। তাই তাদের আশা, ইনশাল্লাহ তারা জয়ী হবেন ২৮ নভেম্বরের ভোটে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.