আপনি পড়ছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন দূতদের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে প্রায় এক ঘণ্টার ফোনালাপের পর তিনি জানান, সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে আলোচনার ধরন, বৈঠক এবং সময়সূচি নিয়ে কিছু নতুন ধারণা এসেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: শান্তি নিয়ে ‘নতুন ধারণা’র কথা বললেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর একদিন আগে ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মাধ্যমে হালনাগাদ করা ২০ দফা শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছিলেন জেলেনস্কি।

ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া। এর মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ শেষ করতে ট্রাম্প ও তার দূতরা ইউক্রেন ও রাশিয়া— উভয় পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক দিনগুলোতে কিছু অগ্রগতির ইঙ্গিত মিলেছে। জেলেনস্কি উইটকফ ও ট্রাম্পের জামাতা কুশনারের উত্থাপিত ‘ভালো ধারণা’র প্রশংসা করেছেন। তিনি বলেন, এটি ইউক্রেনীয় কূটনীতির জন্য খুবই ‘সক্রিয় দিন’ছিল। তিনি মার্কিন দূতদের সঙ্গে নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তবে জেলেনস্কি স্বীকার করেন, এখনও কিছু সংবেদনশীল বিষয়ে কাজ বাকি রয়েছে। খসড়া নথির সব দফা তার পছন্দ নয়। তিনি জানান, ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এবং দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মার্কিন দলের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সমঝোতা হওয়া সম্মত ২০ দফা শান্তি পরিকল্পনাটি কয়েক সপ্তাহ আগে উইটকফের তৈরি করা প্রাথমিক খসড়ার হালনাগাদ সংস্করণ হিসেবে দেখা হচ্ছে। সেই খসড়াটি রাশিয়ার যুদ্ধ-পূর্ব সর্বোচ্চ দাবির প্রতি বেশি ঝুঁকে আছে বলে ব্যাপক সমালোচিত হয়েছিল। কিয়েভ ও ইউরোপীয় দেশগুলোর মতে, সেটি কার্যত ইউক্রেনের আত্মসমর্পণের শামিল।

গত বুধবার হালনাগাদ প্রস্তাব ব্যাখ্যা করতে গিয়ে জেলেনস্কি বলেন, এতে পূর্বাঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার এবং সেখানে একটি নিরস্ত্রীকৃত অঞ্চল গঠনের সম্ভাবনার কথা রয়েছে। রাশিয়া যদি ভবিষ্যতে আবার ইউক্রেনে হামলা চালায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে সমন্বিত সামরিক প্রতিক্রিয়ার নিরাপত্তা নিশ্চয়তা এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

ইউক্রেনের শিল্পসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের বিষয়ে জেলেনস্কি বলেন, সেখানে একটি ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’গঠনের ধারণা আলোচনায় রয়েছে। তবে যেসব এলাকা থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করা হবে, সেগুলোর নিরাপত্তা ইউক্রেনের হাতেই থাকতে হবে।

বর্তমানে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এবং পার্শ্ববর্তী লুহানস্ক অঞ্চলের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া। এই দুই অঞ্চল ’ডনবাস’ নামে পরিচিত। চলমান ওয়াশিংটন নেতৃত্বাধীন শান্তি আলোচনায় জেলেনস্কির ওপর ডনবাস পুরোপুরি রাশিয়াকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন ট্রাম্প। জেলেনস্কি ভূখণ্ড ছাড় দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং যেকোনো সমঝোতার ক্ষেত্রে ইউক্রেনের জন্য শক্ত নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনীয় সেনারা যদি ডনবাস না ছাড়ে, তাহলে রাশিয়া বলপ্রয়োগ করে অঞ্চলটি দখল করবে। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন, রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্র থেকে যে প্রস্তাব নিয়ে ফিরেছেন, সেগুলো মস্কো পর্যালোচনা করছে। তিনি বলেন, আমরা এই নথি পর্যালোচনা করছি। রাষ্ট্রপ্রধান যে সিদ্ধান্ত নেবেন, তার ভিত্তিতেই আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব।

তবে কূটনৈতিক প্রচেষ্টা এগোলেও মাঠপর্যায়ে লড়াই থামেনি। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত নভোশাখতিনস্ক তেল শোধনাগারটি দখলকৃত পূর্ব ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী দোনেৎস্ক অঞ্চলের স্ভিয়াতো-পোক্রভস্কে নামের একটি বসতি দখল করেছে। এর আগে চলতি সপ্তাহে ইউক্রেনীয় সেনারা পূর্বাঞ্চলের তীব্র সংঘর্ষপূর্ণ শহর সিভেরস্ক থেকে সরে যায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.