ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শুরু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পারমাণবিক ইস্যু সমাধান এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (ওমানি সময়) এই আলোচনা শুরু হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর হামাদ আল বুসাইদি দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল বর্তমানে ওমানে অবস্থান করলেও তারা মুখোমুখি আলোচনায় বসছেন না। দুই দেশের প্রতিনিধিরা পৃথক কক্ষে অবস্থান করছেন। ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে নোট বা বার্তা বিনিময় হচ্ছে।
পরোক্ষ এই আলোচনা শুরুর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি আলাদাভাবে দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন। প্রথমে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র বা ওমানের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ বার্তা দেওয়া হয়নি।
তেহরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, তার সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত-রাভাঞ্চি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই, অর্থনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী হামিদ গানবাড়ি এবং অন্যান্য জ্যেষ্ঠ কূটনীতিকরা।
অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সহকারী জ্যারেড কুশনার। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানও এই আলোচনায় যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
আলোচনা শুরুর আগে ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরানের অবস্থান স্পষ্ট করেন। বৈঠকের বিষয়ে ইরনা জানিয়েছে, আরাকচি বলেছেন, ‘তেহরান তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রস্তুত।’
একইসঙ্গে আলোচনার আয়োজক হিসেবে ওমানের ভূমিকার প্রশংসা করেন তিনি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি এ সময় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধিরোধে দেশগুলোর প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, ‘এই দফার আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী বোঝাপড়ার পথ প্রশস্ত করবে।’
উল্লেখ্য, বৈঠকে আরাকচি ও আল বুসাইদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের দৃষ্টিভঙ্গি, প্রস্তাবনা এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও বিস্তারিত কথা বলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.