আপনি পড়ছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে একজোট হয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটের আরব দলগুলো। নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক আলোচনার প্রাক্কালে সোমবার তারা একটি যৌথ সমন্বয় বৈঠক করেছে।

নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলি আরব দলগুলোর বৈঠক
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয় বৈঠক

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বুধবার ১২০ সদস্যের নেসেটে নির্বাচিত দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন। কে সরকার গঠনের দায়িত্ব পাবেন, তা নির্ধারণেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসনে জয়লাভ করেছে। তবে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

সরকার গঠনের জটিল এই সমীকরণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৈঠকের একটি ছবি প্রকাশ করেন জয়েন্ট লিস্টের পার্লামেন্টারি ব্লকের প্রধান আহমেদ তিবি। তিনি জানান, এটি জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্টের নেতৃত্বের মধ্যে একটি সমন্বয় ও পরামর্শ সভা। বৈঠকের লক্ষ্য তুলে ধরে তিবি বলেন, ‘নেতানিয়াহু, (ইতামার) বেন-গভির ও (বেজালেল) স্মোট্রিচের সরকারকে হটিয়ে সেখানে একটি পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করাই মূল উদ্দেশ্য।’

এক্সে প্রকাশিত ওই ছবিতে আহমেদ তিবির পাশাপাশি ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটির নেতা ও জয়েন্ট লিস্টের শীর্ষ ব্যক্তিত্ব ইউসুফ জাবারিন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাসেম্বলির প্রতিনিধি বকর আওয়াদেহ এবং ইউনাইটেড আরব লিস্টের প্রধান মনসুর আব্বাসকে উপস্থিত থাকতে দেখা যায়।

নতুন সরকার গঠনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার পার্টি রবিবার জানায়, তারা প্রধানমন্ত্রী পদের জন্য ইয়াসার পার্টির নেতা গাদি আইজেনকোটের নাম সুপারিশ করবে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান সোমবার জানায়, ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস দলও আইজেনকোটকে সমর্থনের দিকে ঝুঁকছে। এছাড়া ইসরায়েল বেইতিনু দলের নেতা আভিগদোর লিবারম্যান চ্যানেল ১২-কে জানান, তিনি প্রেসিডেন্ট হারজোগের কাছে আইজেনকোটকেই প্রধানমন্ত্রী করার সুপারিশ করবেন।

নেতানিয়াহুকে পুনরায় সরকার গঠন থেকে বিরত রাখতে আরব আইনপ্রণেতারাও আইজেনকোটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। পার্লামেন্টের ১৯ জন আরব সদস্য যদি বিরোধী দলগুলোর সঙ্গে এক হয়ে আইজেনকোটকে সমর্থন দেন, তবে তার পক্ষে মোট আইনপ্রণেতার সংখ্যা দাঁড়াবে ৬৭। এর বিপরীতে নেতানিয়াহুর জোটে থাকবে মাত্র ৫৩টি আসন। নেতানিয়াহুর লিকুদ পার্টি নেসেটের একক বৃহত্তম দল হলেও বিরোধী শিবিরের এই বড় সংখ্যাগরিষ্ঠতা প্রেসিডেন্ট হারজোগের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

৭৬ বছর বয়সী নেতানিয়াহু পাঁচ মেয়াদে দেশটির সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। ২০২২ সালের শেষ দিক থেকে তিনি দেশটির ইতিহাসের সবচেয়ে উগ্র-ডানপন্থী হিসেবে পরিচিত জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে তিনি ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মতো দুর্নীতির মামলায় বিচারাধীন রয়েছেন, যেগুলোতে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.