সুদানে হাসপাতাল ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা সৌদির
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সুদানের উত্তর ও দক্ষিণ করদোফান প্রদেশে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) একাধিক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সামরিক হাসপাতাল, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) ত্রাণ বহর এবং বাস্তুচ্যুত সাধারণ নাগরিকদের বাসে চালানো এসব হামলাকে ‘অপরাধমূলক’ হিসেবে অভিহিত করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, নারী ও শিশুসহ বহু নিরস্ত্র নাগরিক এসব হামলায় নিহত হয়েছেন। পাশাপাশি চিকিৎসাকেন্দ্র ও মানবিক ত্রাণবাহী বহরের ব্যাপক ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় জানায়, এসব হামলা কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয় এবং তা আন্তর্জাতিক মানবিক নীতি ও সংশ্লিষ্ট কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।
রিয়াদ আরএসএফকে অবিলম্বে এসব সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং ২০২৩ সালের ১১ মে স্বাক্ষরিত জেদ্দা ঘোষণার আলোকে সুদানের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বাধা অপসারণের মাধ্যমে নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের তাগিদ দিয়েছে সৌদি আরব।
বিবৃতিতে সুদানের ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সৌদি আরবের অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। দেশটির বৈধ প্রতিষ্ঠানগুলো রক্ষার ওপর জোর দিয়েছে রিয়াদ। পাশাপাশি বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে অবৈধ অস্ত্র, ভাড়াটে সৈনিক ও বিদেশি যোদ্ধাদের অব্যাহত অনুপ্রবেশের নিন্দা জানানো হয়েছে। সৌদি আরব সতর্ক করে বলেছে, ‘এ ধরনের কর্মকাণ্ড সুদানে অস্থিরতা ও সহিংসতাকে আরও উসকে দিচ্ছে।’
দক্ষিণ করদোফানের আল-কুওয়িক সামরিক হাসপাতালে আরএসএফের গোলাবর্ষণে বহু বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর প্রকাশের পরই এই নিন্দা জানাল সৌদি আরব। বৃহস্পতিবারের ওই হামলাটি অঞ্চলের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর অন্যতম ভয়াবহ হামলা ছিল।
শনিবার সুদানের সরকার অভিযোগ করে, উত্তর করদোফানে ডাব্লিউএফপির ত্রাণ বহরে ড্রোন হামলা চালিয়েছে আরএসএফ। এতে হতাহতের ঘটনার পাশাপাশি বাস্তুচ্যুতদের জন্য নিয়ে যাওয়া মানবিক সহায়তা সামগ্রী ধ্বংস হয়েছে। একই দিন আল-রাহাদ শহরে বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে আরএসএফ যোদ্ধাদের হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এসব ঘটনার বিষয়ে বিদ্রোহী গোষ্ঠীটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুদানের ১৮টি রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্যই আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। তবে উত্তর দারফুরের কিছু অংশ সেনাবাহিনীর দখলে আছে। রাজধানী খার্তুমসহ দেশের দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের বাকি ১৩টি রাজ্যের অধিকাংশ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.