আপনি পড়ছেন

হাইতির অন্তর্বর্তীকালীন প্রেসিডেনশিয়াল কাউন্সিল (সিপিটি) ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমকে দেশটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সমর্থনপুষ্ট এই নতুন রাষ্ট্রপ্রধান চরম রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যেই তার নতুন শাসনকাল শুরু করলেন।

আলিক্স দিদিয়ের ফিলস-আইম

গত শনিবার দেশটির অন্তর্বর্তীকালীন এই রাজনৈতিক পর্ষদ বিলুপ্ত করা হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতা নিরসনে ২০২৪ সালের নভেম্বরে নয় সদস্যের এই কাউন্সিল গঠন করা হলেও তারা হাইতির জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশটির প্রধান শহরগুলো অপরাধী চক্রের চরম সহিংসতার কবলে রয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ‘ভিভ আনসানম’ নামের গ্যাং জোট রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৯০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধী চক্রগুলো অন্তত ৪ হাজার ৩৮৪ জনকে হত্যা করেছে। এছাড়া ১ হাজার ৮৯৯ জন আহত এবং ৪৯১ জন অপহরণের শিকার হয়েছেন।

গণহত্যা, অপহরণ, নির্যাতন, জোরপূর্বক নিয়োগ ও যৌন সহিংসতার মাধ্যমে গ্যাংগুলো হাইতির মেট্রোপলিটন এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখেছে। অন্যদিকে বেসামরিক জনগণের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়ে সিপিটি নিজেও সশস্ত্র সহিংসতায় জড়িয়ে পড়ে। এসব হামলায় অন্তত ৪৯৪ জন নিহত ও ৪১৮ জন আহত হন, যার মধ্যে ১৫ জন সাধারণ নাগরিক ও সাতটি শিশু ছিল।

২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে তার বাসভবনে হত্যার পর থেকে হাইতিতে সহিংসতা ও অস্থিতিশীলতা বেড়ে যায়। ফ্লোরিডায় বসে হাইতিয়ান-আমেরিকান ও কলম্বিয়ান নাগরিকদের একটি সশস্ত্র দল এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ফিলস-আইম শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে আসছেন। চলতি বছরের জানুয়ারিতে সিপিটি তাকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নিলে বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নজরে আসে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলস-আইমের পক্ষে অবস্থান নেন। তিনি সিপিটিকে ‘দুর্নীতিবাজ রাজনীতিবিদ’ হিসেবে অভিহিত করে তাদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন এবং শনিবার কাউন্সিল ভেঙে দেওয়ার আহ্বান জানান। এর চার দিন আগে মাদক পাচার রোধ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পোর্ট-অ-প্রিন্স উপসাগরে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করে মার্কিন বাহিনী।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.