পশ্চিম তীরে নেতানিয়াহুর ‘বিপজ্জনক’ নীতির কঠোর সমালোচনা পিস নাউয়ের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি বামপন্থী মানবাধিকার সংস্থা ‘পিস নাউ’ সতর্ক করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার পূরণ না করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন কর্তৃপক্ষকে ভেঙে ফেলার এবং পশ্চিম তীর দখলের ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ নীতি অনুসরণ করছেন। রবিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ জোরদার করার লক্ষ্যে আইনি ও বেসামরিক কাঠামো পরিবর্তনের অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টা পর সংস্থাটি এই বিবৃতি দেয়।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেএএন বা কান জানিয়েছে, এই সিদ্ধান্তের মধ্যে রয়েছে পশ্চিম তীরে ইহুদিদের কাছে ফিলিস্তিনি জমি বিক্রির নিষেধাজ্ঞা আইন বাতিল, জমির মালিকানার রেকর্ড উন্মুক্ত করা এবং হেব্রন বসতি ব্লকে নির্মাণ অনুমোদনের ক্ষমতা ফিলিস্তিনি পৌরসভা থেকে ইসরায়েলের বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা।
এসব পদক্ষেপের আওতায় এরিয়া এ এবং এরিয়া বি হিসেবে শ্রেণিবদ্ধ এলাকাগুলোতে ইসরায়েলি তদারকি ও প্রয়োগের আওতা বাড়ানো হয়েছে। এতে অবৈধ নির্মাণ, পানি সংক্রান্ত সমস্যা এবং প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত স্থানের ক্ষতির অভিযোগের অজুহাত দেখানো হয়েছে। এই সম্প্রসারণের ফলে ফিলিস্তিন কর্তৃপক্ষের বেসামরিক ও নিরাপত্তা প্রশাসনের অধীনে থাকা এলাকাগুলোতেও ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংস ও বাজেয়াপ্ত করার সুযোগ তৈরি হবে।
এক বিবৃতিতে পিস নাউ বলেছে, ‘নেতানিয়াহু গাজায় হামাসকে উৎখাত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষকে উৎখাত করা, ইসরায়েলের স্বাক্ষরিত চুক্তি বাতিল করা এবং আমাদের ওপর কার্যত দখলদারিত্ব চাপিয়ে দেওয়ার পথ বেছে নিয়েছেন—যা সম্পূর্ণভাবে জনগণের ইচ্ছা, ইসরায়েলের স্বার্থ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট অবস্থানের পরিপন্থী।’
সংস্থাটি আরও বলেছে, ‘এটি একটি চরমপন্থী ও দায়িত্বজ্ঞানহীন সরকার, যা আমাদের বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে।’ তারা ‘ইসরায়েলের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে’ এটি রুখে দিতে ‘সম্ভাব্য সব উপায়ে’ এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মানবাধিকার সংস্থাটি সতর্ক করে বলেছে, এসব পদক্ষেপ বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং ভবিষ্যতের যেকোনো রাজনৈতিক সম্ভাবনাকে ক্ষুণ্ন করবে। তারা অভিযোগ করেছে, নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভাকে ব্যবহার করে নজরদারি ও স্বচ্ছতা ছাড়াই এসব সিদ্ধান্ত পাস করিয়ে নিচ্ছেন।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান জোরদার করেছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, গ্রেপ্তার, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণ। ফিলিস্তিনিরা বলছে, অধিকৃত ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পথ সুগম করতেই এমনটা করা হচ্ছে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১১২ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১১ হাজার ৫০০ জন আহত এবং ২১ হাজারের বেশি আটক হয়েছেন। ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) একটি যুগান্তকারী রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.